crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

গাইবান্ধায় করোনা শনাক্তের খবর পেয়ে বাড়ি থেকে মা-মেয়ের পলায়ন

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুন ১২, ২০২০ ৩:৩৫ অপরাহ্ণ

শেখ মোঃ সাইফুল ইসলাম, গাইবান্ধা জেলা প্রতিনিধি : গাইবান্ধার সাদুল্লাপুরে করোনায় আক্রান্ত মা ও মেয়ে বাড়ি থেকে পালিয়েছেন। তাদের বাড়ি উপজেলার ধাপেরহাট ইউনিয়নের বোয়ালিদহ গ্রামে। তারা হলেন একই গ্রামের মোস্তফা ফকিরের স্ত্রী মিনারা বেগম (৫৫) ও তার মেয়ে রুমানা আক্তার মুক্তা (৩২)।

স্থানীয়রা জানায়, করোনা আক্রান্ত ওই মা-মেয়ে নারায়ণগঞ্জ ফেরত গার্মেন্টসকর্মী। করোনা শনাক্তের পর গত বুধবার রাতে আইসোলেশনে নেয়ার জন্য তাদের বাড়িতে যায় স্থানীয় স্বাস্থ্য বিভাগের কর্মীরা। এসময় তারা বাড়ির পেছনের দরজা দিয়ে পালিয়ে যান।

ধাপেরহাট ইউনিয়ন স্বাস্থ্য সহকারী ইয়াসমিন খাতুন জানান, গত ৪ জুন মিনারা বেগম ও তার মেয়ের নমুনা সংগ্রহ করা হয়। বুধবার তাদের করোনা পজিটিভ রিপোর্ট আসে। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী ওইদিন রাতেই তাদেরকে আইসোলেশনে নেওয়ার জন্য উপজেলা করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির সদস্যরা এ্যাম্বুলেন্স নিয়ে তাদের বাড়িতে যায়। কিন্তু সবার উপস্থিতি টের পেয়ে বাড়ির পিছন দরজা দিয়ে ওই মা ও মেয়ে পালিয়ে যান।

উপজেলা করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির সদস্য সচিব ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহিনুর ইসলাম মন্ডল জানান, ঘটনাটি খুবই দুঃখজনক। প্রায় দুই ঘন্টা ধরে তাদেরকে খোঁজার চেষ্টা করা হয়েছে, কিন্তু পাওয়া যায়নি।

সাদুল্লাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদ রানা জানান, করোনা আক্রান্ত পলাতক মা ও মেয়েকে উদ্ধারের জন্য ওই এলাকায় পুলিশের টিম কাজ করছেন। তাদের খোঁজ পেলে নিজেদের বাড়িতে জায়গা না দিয়ে চিকিৎসকের হাতে তাদেরকে তুলে দেয়ার জন্য তিনি এলাকাবাসীর প্রতি আহবান জানান।

তবে বিশ্বস্ত সূত্রে জানা গেছে, করোনা পজিটিভ ওই মা ও মেয়ে তাদের এক আত্মীয়ের বাড়িতে অবস্থান করে গতকাল বৃহস্পতিবার উপজেলা স্বাস্থ্যকর্মীদের সাথে যোগাযোগ করেছেন। তারা সুস্থ আছেন, বর্তমানে করোনা উপসর্গ না থাকায় তাদেরকে ওই আত্মীয় বাড়ীতেই আইসোলেশনে থেকে স্বাস্থ্যবিধি মেনে চলতে বলেছেন স্বাস্থ্যকর্মীরা।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

উপজেলা নির্বাচন

গোর্কণ ইসলামিয়া দারুল উলুম মাদ্রাসার বার্ষিক মাহফিল অনুষ্ঠিত

মহেশপুরে উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্ম কর্মকর্তাকে ‘মারপিটের’ ঘটনায় কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ

সরিষাবাড়ীতে মৌমাছির ‘কামড়ে’ মৃত-১, আহত-২

শৈলকুপায় বৃদ্ধকে পি-টি-য়ে হাসপাতালে পাঠালো আনসার সদস্য

নাসিরনগরে স্বেচ্ছায় রক্তদান সংস্থার ২য় প্রতিষ্ঠাবার্ষিকী ও স্বেচ্ছাসেবী মিলনমেলা

বুড়িগঙ্গা থেকে অজ্ঞাত পরিচয় কিশোরের লাশ উদ্ধার

ঝিনাইদহে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ প্রতিযোগিতা অনুষ্ঠিত

ঝিনাইদহ বংকিরা পুলিশ ক্যাম্পের ইনচার্জ এএসআই বায়েজিদ হোসেনের বিরুদ্ধে থানায় জিডি

পঞ্চগড়ে শেখ হাসিনাসহ ৮৭ জনের নামে মামলা