crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

গফরগাঁওয়ে সিএনজি নিয়ে ছাগল চুরি করতে গিয়ে আটক ৩

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মে ১০, ২০১৯ ৪:৫৮ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক : ময়মনসিংহের গফরগাঁওয়ে সিএনজি নিয়ে ছাগল চুরি করে নিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন তিনজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন। এ সময় পুলিশ চোরাইকৃত তিনটি ছাগল ও চোরাই কাজে ব্যবহৃত গাড়িটি জব্দ করে থানায় নিয়ে যায়। ঘটনাটি ঘটেছে আজ শুক্রবার দুপুরে উপজেলার কালির হাট বাজারে এ ঘটনা ঘটে ।

থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ শুক্রবার একটি ছাগল চোর চক্র পার্শ্ববর্তী ভালুকা উপজেলার বগার বাজার এলাকা থেকে ২টি ছাগল চুরি করে দুপুরের দিকে গফরগাঁওয়ের বাগুয়া গ্রামে আরো ১টি ছাগল চুরি করে পাশের কালির হাট বাজারের দিকে নিয়ে যাওয়ার সময় স্থানীয় এক টাক্টর লড়ি চালকের নজরে পড়ে। পরে লড়ি চালক মোবাইলে বিষয়টি জানালে কালির হাট বাজার এলাকার লোকজন সিএনজিটির গতি রোধ করেন। এ সময় লোকজন সিএনজি চালকসহ তিন চোরকে আটক করে থানায় খবর দেন। 

আটকরা হলেন- ময়মনসিংহ পুলিশ লাইন এলাকার নজরুল ইসলামের ছেলে হান্নান (৩৫), ময়মনসিংহ গোয়ালকান্দি এলাকার নূরুল ইসলামের ছেলে হানিফ (৩২) ও সিএনজি চালক পারভেজ মিয়া। পরে গফরগাঁও থানার এসআই বাপ্পা ঘোষ আটককৃতদের থানায় নিয়ে আসেন। এ সময় পুলিশ চোরাইকৃত তিনটি ছাগল ও চোরাই কাজে ব্যবহৃত সিএনজি গাড়িটিও জব্দ করে থানায় নিয়ে আসেন। 

গফরগাঁও থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবদুল আহাদ খান বলেন, চোরাইকৃত তিনটি ছাগলের একটির মালিকের সন্ধান পাওয়া গেছে। আটকদের বিরুদ্ধে ছাগল চুরির মামলা হবে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

প্রচণ্ড দাবদাহে খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার এর উদ্যোগ

রংপুরে দুই বোনের মরদেহ উদ্ধার

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

সিএমপি’র অভিযানে ১৫০০ পিস ইয়াবাসহ আটক১

সিএমপি’র অভিযানে ১৫০০ পিস ইয়াবাসহ আটক১

পুঠিয়ার বানেশ্বরে র‍্যাবের জালে আটক-২, ফেন্সিডিল উদ্ধার

সীতাকুণ্ডে অস্ত্রসহ ৪ ডাকাত গ্রেফতার

গগণমাধ্যম সপ্তাহের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর মফস্বল সাংবাদিক ফোরাম ডিমলার স্মারকলিপি

ডোমার থানা পুলিশের সহায়তায় ১২ দিনের শিশুকে ফিরিয়ে দিলো মা-বাবার কাছে

পটুয়াখালীর কলাপাড়ায় শ্যালিকাকে ধর্ষণ করে অন্তঃসত্ত্বা করার অভিযোগে দুলাভাই গ্রেফতার!

কিশোরগঞ্জে ক্যারাম খেলাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সং*ঘর্ষ,ও দোকান ভা*ঙচুর আহত ২০ :