crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৯

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
নভেম্বর ৫, ২০২৫ ৮:০৯ অপরাহ্ণ

 

ক্রাইম পেট্রোল ডিজিটাল ডেস্ক।।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ১০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছেন ১,০৬৯ জন।

বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি, অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুমের ডেঙ্গু ড্যাশবোর্ড থেকে এ তথ্য জানা গেছে।

এতে বলা হয়, ডেঙ্গুতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে সর্বোচ্চ ৫ জনের মৃত্যু হয়েছে। ঢাকা উত্তর সিটিতে তিনজনের এবং বরিশাল ও খুলনা বিভাগে একজন করে মৃত্যু হয়েছে।

ড্যাশবোর্ড থেকে আরও জানা যায়, মৃতদের মধ্যে ২০ বছরের কমবয়সি চারজন। ৪০ বছরের বেশি বয়সিও চারজন। নিহতদের মধ্যে নারী ৫ জন এবং পুরুষও ৫ জন।

ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১,০৬৯ জনের মধ্যে পাঁচ বছরের কমবয়সি শিশু রয়েছে ৫৮ জন। সবচেয়ে বেশি রয়েছে ২১ থেকে ২৫ বছর বয়সি তরুণ।

চলতি সপ্তাহে ডেঙ্গুতে ২৪ জনের মৃত্যু এবং ৪,৪৭৯ জন আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

দিনাজপুর কালেক্টরেট স্কুল এন্ড কলেজের রজত জয়ন্তী উৎসব অনুষ্ঠিত

কেএমপি’র গোয়েন্দা পুলিশের অভিযানে ‘মাদকসহ’ ২ ব্যবসায়ী গ্রেফতার

কুষ্টিয়ায় ইয়াবা দিয়ে ব্যবসায়ীকে ফাঁসানোর চেষ্টা ব্যর্থ ,পুলিশের সোর্স আটক

২৫ এপ্রিল থেকে শপিং মল–দোকানপাট খোলা

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৫ মা’দক কারবারি গ্রে’ফতার

সরিষাবাড়ীতে করোনাভাইরাসে আক্রান্তে আওয়ামী লীগ নেতার মৃত্যু

চাটমোহর ডিগ্রি কলেজ ভুয়া শিক্ষক নিবন্ধন সনদে ৪ শিক্ষকের চাকুরি!! সরকারিকরণের পর ধরা!

দাউদকান্দিতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে ৫ জনকে পুলিশে দিল যুবদল নেতাকর্মীরা

ডিএমপির নতুন ডিবিপ্রধান হলেন ডিআইজি শফিকুল

রাজশাহীতে ভেজাল গুড়ের ছড়াছড়ি