crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

কোটচাঁদপুরে গৃহবধূর নগ্ন ছবি দেখিয়ে হুমকি ও চাঁদা দাবি, আটক ২

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
অক্টোবর ১৪, ২০১৯ ৩:২০ অপরাহ্ণ

ঝিনাইদহ প্রতিনিধি :
ঝিনাইদহের কোটচাঁদপুরে এক গৃহবধূর মোবাইলে নগ্ন ছবি দেখিয়ে হুমকি ও চাঁদা দাবির অভিযোগে ২ জনকে আটক করেছে থানা পুলিশ। রোববার রাতে মোবাইল ট্রাকিংয়ের মাধ্যমে অভিযান চালিয়ে তাদেরকে উপজেলার কুশনা ইউনিয়নের মহনপুর গ্রাম থেকে আটক করা হয়। আটকরা হল, উপজেলার মহনপুর গ্রামের হায়দার আলীর ছেলে ইয়াছিন (২১) ও একই গ্রামের আবদুর রশিদের ছেলে শিমুল হোসেন (২০)। তাদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেছেন ভুক্তভোগী ওই গৃহবধূ।

মামলার বিররণী থেকে জানা গেছে, গত ০৭-১০-১৯ তারিখে আসামি ইয়াছিনের কাছে গৃহবধূর ব্যবহৃত মোবাইল ফোনটি ঠিক করার জন্য দেন। এ সময় আসামি ইয়াছিন কৌশলে গৃহবধূর ওই মোবাইল থেকে তার ব্যাক্তিগত কিছু ছবি নেন। পরে অন্য আসামি শিমুল হোসেনের সাথে সেই ছবি শেয়ার করেন এবং ওই ছবি ব্যবহার করে গৃহবধূর ইমো নাম্বারে পাঠিয়ে তাকে ব্লাকমেইল করে নানা প্রকার হুমকি দিতে থাকেন। পরবর্তীতে গৃহবধূর কাছে ৩০ হাজার টাকা দাবি করেন। এমনকি টাকা না দিলে ওই গৃহবধূর ভিডিও প্রকাশ করবে বলেও হুমকি দেন। পরবর্তীতে ০৯-১০-১৯ তারিখে ভুক্তভোগী ওই গৃহবধূ কোটচাঁদপুর থানায় এসে অভিযোগ করেন। তার অভিযোগের ভিত্তিতে মোবাইল ট্রাকিংকের মাধ্যমে আসামীদের কে শনাক্ত করে পুলিশ এবং রোববার দিবাগত রাতে থানা পুলিশ অভিযান চালিয়ে তাদেরকে আটক করে।

কোটচাঁদপুর থানার কর্মকর্তা ইনচার্জ মাহবুবুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভুক্তভোগী গৃহবধূর অভিযোগের ভিত্তিতে আসামীদেরকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে ২৫(১)(ক)/২৬/৩৫ ধারায় মামলা দায়ের হয়েছে যার নং- ১৫। তাদের কে ঝিনাইদহ জেল হাজতে পাঠানো হয়েছে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

কিশোরগঞ্জে ইয়াবার চালানসহ নারী গ্রেপ্তার, জব্দ ১৪৫৫ পিস ট্যাবলেট

জামালপুরে ৫৯টি নমুনা পরীক্ষায় ৩জন করোনা আক্রান্ত মোট শনাক্ত ৩৫৩জন

শৈলকুপায় মসজিদের কমিটি গঠনকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে ১০ জন আহত

কুমিল্লায় চতুর্থ আঞ্চলিক কাব ক্যাম্পুরী-২০১৯ এর পতাকা উত্তোলন করলেন জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর

গাইবান্ধায় মানসিক ভারসাম্যহীন সেলিমের দায়িত্ব নিলেন পুলিশ সুপার তৌহিদুল ইসলাম

পুঠিয়ার বাসুপাড়ায় পূর্ব শত্রুতার জেরে সং*ঘর্ষ, আহত ৩

নাসিরনগরে জাতীয় ভিটামিন“এ”প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা

নাসিরনগরে বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিবের জম্মবার্ষিকী পালিত

ওবায়দুল কাদেরের অবস্থা উন্নতির দিকে : মেডিক্যাল বোর্ড

চকরিয়া,পেকুয়া ও লামা উপজেলায় ৩৬ ইটভাটায় ব্যবহার হচ্ছে পাহাড়ী গাছ ও বনভূমির মাটি :নীরব প্রশাসন