crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

কেএমপি’র লবণচরা থানা পুলিশের অভিযানে ৭ পিস স্বর্ণের বারসহ গ্রেফতার ১

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মে ২, ২০২৪ ৭:৫১ অপরাহ্ণ

ক্রাইম পেট্রোল ডেস্ক:
কেএমপি’র লবণচরা থানা পুলিশের একটি চৌকস টিম ৭ পিস স্বর্ণের বার উদ্ধারপূর্বক ১ জনকে গ্রেফতার করা হয়েছে।

আজ বৃহস্পতিবার কেএমপি’র পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে,  আজ ২ মে ২০২৪ খ্রি. বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টায় লবণচরা থানা পুলিশের একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, ঢাকা থেকে সাতক্ষীরার উদ্দেশে ছেড়ে আসা ইমাদ পরিবহণ (ঢাকা মেট্রো-ব-১২-৩২৬৪) একজন ব্যক্তি সন্দেহজনক কোনো বস্তু বহন করে নিয়ে যাচ্ছে। অতঃপর রূপসা ব্রিজ হতে জিরো পয়েন্টগামী মহাসড়কের সাচিবুনিয়া বিশ্বরোড মোড়স্থ মেসার্স সালমান ভ্যারাইটিস ষ্টোর এর সামনে পাকা রাস্তার উপর ইমাদ পরিবহণ থামিয়ে কেএমপি’র ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ তাজুল ইসলাম, বিপিএম-সেবা, অতিঃ ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) এ.জেড.এম তৈমুর রহমান, সহকারী পুলিশ কমিশনার (খুলনা জোন) গোপীনাথ কানজিলাল, লবণচরা থানার অফিসার ইনচার্জ মমতাজুল হক এবং এসআই(নি:) প্রদীপ বৈদ্য ও এসআই(নি:) মিহির কান্তি মন্ডল-সহ সঙ্গীয় ফোর্স, উপস্থিত বাসযাত্রী, সাংবাদিক ও স্থানীয় জনগণের সম্মুখে বাসটি তল্লাশি করা হয়।

এ সময় ঢাকা থেকে সাতক্ষীরাগামী ইমাদ পরিবহষের বিভিন্ন স্থান এবং যাত্রীদের চেক করাকালে মোঃ আবু কালাম(২৪), পিতা-মৃত: নয়ন খান, পালিত পিতা-মোঃ আলী আহমেদ, মাতা-খাইরুন নেছা, পালিত মাতা-আশুরা বেগম, সাং-রামনগর লক্ষীপুর, থানা-বোয়ালমারী, জেলা-ফরিদপুর, এপি সাং-আইজিগেট পোস্তগোলা, থানা-সুত্রাপুর, জেলা-ঢাকা নামক এক ব্যক্তির আচরণ ও কথাবার্তা সন্দেহজনক মনে হয়। অতঃপর উপস্থিত বাসযাত্রী, সাংবাদিক ও জনগণের সম্মুখে প্রকাশ্যে দেহ তল্লাশীকালে এক পর্যায়ে মোঃ আবু কালামের স্বীকারোক্তি মতে তার দুই পায়ে পরিহিত জুতার ভিতরে সুকৌশলে সাজিয়ে রাখা ৭ পিস স্বর্ণের বার, যার ওজন ৭৩৮.৫০ (সাতশত আটত্রিশ দশমিক পঞ্চাশ) গ্রাম, যার সর্বমোট মূল্য আনুমানিক ৭০ লক্ষ টাকা উদ্ধারপূর্বক উক্ত ব্যক্তিকে গ্রেফতার করা হয়।

উক্ত গ্রেফতার স্বর্ণ চো’রাচালানকারী মোঃ আবু কালামকে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে জানা যায়, সে দীর্ঘদিন যাবত এই রুটে স্বর্ণ পা’চারের সাথে জড়িত। এর পূর্বেও সে এই রুট ব্যবহার করে স্বর্ণের চালান পার্শ্ববর্তী দেশ ভারতে পাচার করেছে।

উল্লেখ্য, আজকেও ভারতে পাচারের উদ্দেশ্যে ঢাকা থেকে স্বর্ণের বার বাসযোগে সাতক্ষীরায় নিয়ে যাওয়া হচ্ছিলো এবং সেখান থেকে স্বর্ণ সাতক্ষীরা বর্ডার অঞ্চল দিয়ে ভারতে পাচার করার উদ্দেশ্য নিয়ে যাওয়ার কথা ছিল। উল্লেখিত স্বর্ণ চোরাচালানের সঙ্গে আরও কে কে জড়িত আছে এবং কোথা থেকে স্বর্ণগুলো আনা হয়েছে ও কোথায় পৌঁছে দিবে সেই রহস্য উদঘাটনের জন্য গভীরভাবে অনুসন্ধান করা হচ্ছে। ইতোমধ্যেই ঢাকা ও সাতক্ষীরা প্রান্তের আরও কিছু সংশ্লিষ্ট চোরাকারবারির নাম খুলনা মেট্রোপলিটন পুলিশের হস্তগত হয়েছে। খুব শীঘ্রই তাদের আইনের আওতায় আনা হবে। এ সংক্রান্তে গ্রেফতারকৃত স্বর্ণ চোরা চালানকারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন ও তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

এডাব জামালপুরের উদ্যোগে মাদক সমস্যা ও প্রতিরোধ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

কেএমপি’র অভিযানে মা-দ-ক-সহ ৩ ব্যবসায়ী গ্রেফতার

সারা দেশে খানাভিত্তিক স*ন্ত্রাসীদের হালনাগাদ তালিকা তৈরির সিদ্ধান্ত

বাবা শ্রমিক হলেও ছেলে হলেন ম্যাজিস্ট্রেট, গর্বে ভাসছে পুঠিয়া

অটোরিক্সার ভাড়াকে কেন্দ্র করে ২ গ্রুপের সং’ঘর্ষে আ’হত অর্ধশতাধিক

অটোরিক্সার ভাড়াকে কেন্দ্র করে ২ গ্রুপের সং’ঘর্ষে আ’হত অর্ধশতাধিক

হোমনায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা (অনূর্ধ্ব-১৭)জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

ময়মনসিংহে পাঁচ দফা দাবিতে সদর পিআইও`র কর্ম বিরতি শুরু

ময়মনসিংহে পাঁচ দফা দাবিতে সদর পিআইও`র কর্ম বিরতি শুরু

চট্টগ্রামে ক্যাবের নিরাপদ খাদ্য বিষয়ে প্রচারণা

চট্টগ্রামে ক্যাবের নিরাপদ খাদ্য বিষয়ে প্রচারণা

কেএমপি’র অভিযানে মাদকসহ ৮ ব্যবসায়ী গ্রেফতার

জুম্মাপাড়া ওয়ারিওয়ার্স এর পুনর্মিলনীতে দলীয় জার্সি উম্মোচণ, ওয়ারিওয়ার্স টীম লড়বে ৪ ডিসেম্বর