crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

কুষ্টিয়ায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান , ৫০ হাজার টাকা জরিমানা

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
সেপ্টেম্বর ৯, ২০১৯ ৩:০৮ অপরাহ্ণ

রফিকুল ইসলাম, কুষ্টিয়া : এক কাস্টমারের অভিযোগের ভিত্তিতে সোমবার দুপুরের দিকে কুষ্টিয়ায় এপেক্স শো রুমে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কুষ্টিয়ার সহকারী পরিচালক মোঃ সেলিমুজ্জামান এর নেতৃত্বে এক অভিযান পরিচালিত হয়ে ৫০ হাজার টাকা জরিমানা ও সেই সঙ্গে সংশ্লিষ্ট সেন্ডেলের দাম ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছেন ।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কুষ্টিয়ার সহকারী পরিচালক সেলিমুজ্জামান জানান, গত ৯ই আগস্ট রাজু আহম্মেদ নামের এক ব্যক্তি অভিযোগ করেন যে, তিনি কুষ্টিয়া পাঁচ রাস্তার মোড়স্থ এপেক্স শো রুম থেকে ৯শত টাকা দিয়ে এক জোড়া স্যান্ডেল ক্রয় করেন। সেই স্যান্ডেল ৪ দিনের মধ্যেই নষ্ট হয়ে যায়। পরবর্তীতে এপেক্স শো রুমে নিয়ে গেলে তারা রাজু আহম্মেদ এর স্যান্ডেল পরিবর্তন করে দেয়নি। এ বিষয়ে গত ২রা সেপ্টেম্বর প্রথম ও ৮ সেপ্টেম্বর দ্বিতীয় বারের মতো শুনানি শেষে এপেক্স শো রুম এর কর্তৃপক্ষ তাদের দোষ স্বীকার করে। এরই ভিত্তিতে ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৪৫ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা আরোপ এবং একই সাথে সংশ্লিষ্ট স্যান্ডেলের দাম ফেরত প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ছাতকের জাউয়া বাজার ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

মব জাস্টিস আর অ্যালাউ করা যাবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

অসুস্থ বাবা মায়ের পাশে সংসারের হাল ধরে রাখতে সাংবাদিক মাসুদ আলমের দিন কাটছে অতি কষ্টে

বাজার নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ হয়েছে : জিএম কাদের

ডেঙ্গু প্রতিরোধে কিশোরগঞ্জ পৌরসভার পরিচ্ছন্নতা অভিযান

এলপি গ্যাসসহ সকল পণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদে ঝিনাইদহে বাম জোট’র বিক্ষোভ সমাবেশ

নীলফামারী আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের সকল প্রস্তুতি সম্পন্ন

ডোমারে পা’ষণ্ড স্বামীর হাতে স্ত্রী ও ৩ বছরের কন্যা সন্তান খু’ন

ডোমারে পা’ষণ্ড স্বামীর হাতে স্ত্রী ও ৩ বছরের কন্যা সন্তান খু’ন

৫ দফা দাবিতে দিনাজপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত