crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

কিশোরগঞ্জে যথাযোগ্যমর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মার্চ ২৬, ২০২৬ ৯:০২ অপরাহ্ণ

 

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি।।
যথাযোগ্য মর্যাদা, তোপধ্বনি ও বর্ণাঢ্য কুচকাওয়াজের মধ্য দিয়ে কিশোরগঞ্জে উদযাপিত হয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিনের কর্মসূচির সূচনা করা হয়। পরে জেলা প্রশাসনসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় উপস্থিত সবাই গভীর শ্রদ্ধায় জাতির সূর্যসন্তান বীর শহিদদের স্মরণ করেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, লাখো শহিদের রক্ত ও আত্মত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতা কোনোদিন ভোলার নয়। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে বাঙালি জাতির ঐক্যবদ্ধ সংগ্রামের ফলেই স্বাধীন সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে। শহিদদের আত্মত্যাগ ইতিহাসে চিরঅম্লান হয়ে থাকবে এবং নতুন প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করবে।

শহিদদের স্মরণে জেলা পুলিশ কিশোরগঞ্জের পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করা হয়। এ সময় শহিদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম, জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা, জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল খান এবং পুলিশ সুপার ড. এস. এম. ফরহাদ হোসেন। এছাড়াও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, জেলা পুলিশের সদস্যবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

পরে সকাল ৮টায় কিশোরগঞ্জ স্টেডিয়ামে এক বর্ণাঢ্য কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। কুচকাওয়াজের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত ও গীতা পাঠ করা হয়। এরপর বেলুন উড়ানো ও শান্তির প্রতীক সাদা পায়রা অবমুক্ত করা হয়। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, আইনশৃঙ্খলা বাহিনী ও স্বেচ্ছাসেবী সংগঠনের অংশগ্রহণে অনুষ্ঠিত এ কুচকাওয়াজে দেশাত্মবোধ, শৃঙ্খলা ও জাতীয় ঐক্যের চিত্র ফুটে ওঠে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ময়মনসিংহে শুরু হচ্ছে দুই দিনব্যাপী উচ্চাঙ্গসংগীত উৎসব সুরাঞ্জলি

ময়মনসিংহে শুরু হচ্ছে দুই দিনব্যাপী উচ্চাঙ্গসংগীত উৎসব সুরাঞ্জলি

কিশোরগঞ্জে খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় জেলা জামায়াতের দোয়া মাহফিল

ময়মনসিংহে সাংবাদিকদের মাঝে প্রধানমন্ত্রীর অনুদানের চেক বিতরণ

ময়মনসিংহে সাংবাদিকদের মাঝে প্রধানমন্ত্রীর অনুদানের চেক বিতরণ

দিনাজপুরে জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত

রংপুরে পীরগঞ্জ মেরিন একাডেমি’র উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

দাউদকান্দিতে অবহেলিত এলাকাবাসীর উদ্যোগে বাঁশ-কাঠের সেতু নির্মাণ, সাময়িকভাবে কমলো জনদুর্ভোগ

দাউদকান্দিতে অবহেলিত এলাকাবাসীর উদ্যোগে বাঁশ-কাঠের সেতু নির্মাণ, সাময়িকভাবে কমলো জনদুর্ভোগ

র‌্যাব-৬, সিপিসি-২’র সফল অভিযানে মহেশপুরে ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

ঝিনাইদহে নবাগত অতিরিক্ত পুলিশ সুপারের যোগদান

হোমনায় জাতীয় মৎস্য সপ্তাহ পালিত

আটোয়ারীতে ৮০ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ী আটক