crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

কিশোরগঞ্জে মাদ্রাসাশিক্ষকের গ*লাকাটা লাশ উদ্ধার

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মার্চ ১৯, ২০২৫ ৯:৫১ অপরাহ্ণ

 

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি।।
কিশোরগঞ্জ শহরের ভাড়া বাসা থেকে মাওলানা লুৎফর রহমান (৭৫) নামের এক মাদ্রাসাশিক্ষকের গ*লাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার শহরের চর শোলাকিয়া এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

পরিবারের ধারণা, তিনি নিজেই নিজের গলায় ছুরি চালিয়ে গলা কেটে আ*ত্মহত্যা করেছেন।
মাওলানা লুৎফর রহমান কিশোরগঞ্জ আল জামিয়াতুল ইমদাদিয়া মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস ও শহরের কাছারি বাজার জামে মসজিদের সাবেক খতিব ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ (বুধবার) দুপুরে শহরের চর শোলাকিয়া এলাকার ভাড়া বাসার বাথরুমে গিয়ে মাওলানা লুৎফর রহমান ফল কাটার ছুরি দিয়ে নিজের গলায় ছু*রি চালান। হঠাৎ সেখান থেকে চিৎকারের শব্দ শুনে তাঁর স্ত্রী কাছে গিয়ে তাঁকে গ*লাকাটা অবস্থায় দেখতে পান। পরে স্থানীয় বাসিন্দা ও স্বজনরা তাঁকে শহিদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এর আগে ২০২২ সালের ১১ জুলাই রাতে কে বা কারা তাঁকে বাসার ছাদে ডেকে নিয়ে ছু*রিকাঘাত করে। পরে পরিবারের লোকজন তাঁকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে তাঁর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

এ বিষয়ে আল জামিয়াতুল ইমদাদিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা সাব্বির আহমাদ রশিদ বলেন, ‘তিনি বেশ কিছুদিন ধরে মানসিক ভারসাম্যহীন অবস্থায় ছিলেন। ভাড়া বাসার বাথরুমে নিজেই গলায় ছু*রি চালিয়ে আ*ত্মহত্যা করেছেন বলে জানতে পেরেছি। ছুরিটিও উদ্ধার করা হয়েছে।’

কিশোরগঞ্জ মডেল থানার পরিদর্শক (তদন্ত) টুটুল উদ্দিন বলেন, ‘লাশ ময়নাতদন্তের জন্য শহিদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। এটা হ*ত্যা নাকি আ*ত্মহত্যা এ নিয়ে আমরা অধিকতর তদন্ত করছি। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

রংপুর মেডিক্যালে দালাল চক্রের ৭ সদস্য আটক

জিয়াউলকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন সাবেক সেনাপ্রধান

১০ ডিসেম্বর নয়াপল্টনেই গণসমাবেশ করবে বিএনপি

১০ ডিসেম্বর নয়াপল্টনেই গণসমাবেশ করবে বিএনপি

প্রাথমিকের বার্ষিক পরীক্ষা হচ্ছে না

মারা গেলেন জামায়াত নেতা সাঈদী

গাইবান্ধায় ব্রেইন টিউমারে আক্রান্ত শিশু সোলাইমানকে বাঁচাতে মানবিক আর্থিক সাহায্যের আবেদন

শেরপুরের ঝিনাইগাতীর মহারশি নদী এখন জনগণের মরণ ফাঁদ

গৌরীপুরে স্বাস্থ্য বিভাগের মাঠ পর্যায়ের স্বাস্থ্যকর্মীগণের সাপ্তাহিক সমন্বয় সভা অনুষ্ঠিত

জুম্মাপাড়া ওয়ারিওয়ার্স এর পুনর্মিলনীতে দলীয় জার্সি উম্মোচণ, ওয়ারিওয়ার্স টীম লড়বে ৪ ডিসেম্বর

হোমনায় ডিসি নুরুল আমিন স্মৃতি ব্যাডমিন্টন টুর্ণামেন্টের ফাইনাল অনুষ্ঠিত