crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

কিশোরগঞ্জে বিদ্যুতের খুঁটিতে আ*গুন, অল্পের জন্য রক্ষা পেল দোকানপাট

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মে ২৩, ২০২৫ ৯:৩০ অপরাহ্ণ

 

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি।।
কিশোরগঞ্জ জেলা শহরের রথখোলা এলাকায় একটি বিদ্যুতের খুঁটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকটি ডিস সংযোগের তার পুড়ে গেলেও বড় ধরনের দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছে আশপাশের দোকানগুলো।

শুক্রবার (২৩ মে) বেলা সাড়ে ১১টার দিকে নূর মসজিদ সংলগ্ন এশিয়া থাই অ্যালুমিনিয়াম দোকানের সামনে খুঁটিটিতে আগুন লাগে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় এলাকাজুড়ে আতঙ্ক সৃষ্টি হয় এবং সাময়িকভাবে সড়কে যান ও পথচারী চলাচল বন্ধ হয়ে যায়।

খবর পেয়ে কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মাত্র ১২ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, খুঁটিতে থাকা ইন্টারনেট বক্সে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়। এতে বিদ্যুতের পাশাপাশি ডিস ও ইন্টারনেট লাইনের কিছু তার ক্ষতিগ্রস্ত হয়েছে।

প্রত্যক্ষদর্শী আকরাম হোসেন বলেন, “রথখোলা দিয়ে হেঁটে যাচ্ছিলাম। হঠাৎ খুঁটি থেকে আগুনের ফুলকি ছিটকে রাস্তায় পড়তে দেখি। খুব কাছাকাছি থাকায় দৌড়ে অল্পের জন্য রক্ষা পেয়েছি।”

কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. আব্দুল্লাহ খালিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে বিদ্যুৎ বিভাগকে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে বলি এবং দ্রুত আগুন নিয়ন্ত্রণে নেই। ঘটনাস্থলে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।”

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ঝিনাইদহ পুলিশ সুপারের বলিষ্ঠ নেতৃত্বে ২৪ ঘন্টার পুর্বেই হত্যা মামলার আসামি গ্রেফতার

প্রধানমন্ত্রীর বিশেষ ১০টি উদ্ভাবনী উদ্যোগ নিয়ে নাসিরনগরে কর্মশালা

প্রধানমন্ত্রীর বিশেষ ১০টি উদ্ভাবনী উদ্যোগ নিয়ে নাসিরনগরে কর্মশালা

মিরপুরের সুবিধাবঞ্চিত বীর মুক্তিযোদ্ধার চিকিৎসার জন্য সাহায্যের আবেদন !

ক্যাথল্যাব-এমআরআইসহ আধুনিক সরঞ্জাম চায় কিশোরগঞ্জ মেডিক্যাল কলেজ

নীলফামারীর কিশোরীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১

ঝিনাইদহে করোনার প্রভাবে বিপাকে গরু খামারীরা, সরকারি প্রনোদনা না পেলে পথে বসবে তারা

সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক

খোকসায় দোজালি কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান : ১ লক্ষ টাকা জরিমানা

হোমনায় মোবাইল চার্জ দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে শিক্ষকের মৃত্যু

গাজীপুরে ঊর্ধ্বতন কর্মকর্তাদের ছবি সম্বলিত ভু’য়া ফেসবুক আইডি ব্যবহার করে চাকরি দেয়ার নামে প্র’তারণা, গ্রে’ফতার ৩