crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

কিশোরগঞ্জে ‎বসতবাড়ির প্রবেশপথ নিয়ে বিরোধের জেরে রাজমিস্ত্রিকে কু*পিয়ে জখম, থানায় মামলা

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
সেপ্টেম্বর ২৯, ২০২৬ ৬:৩৬ অপরাহ্ণ

 

আল আমিন, ‎কিশোরগঞ্জ থেকে।।
‎কিশোরগঞ্জে বসতবাড়িতে প্রবেশের পথ নিয়ে বিরোধের জেরে জীবন মিয়া (৩২) নামে এক রাজমিস্ত্রিকে পথরোধ করে এলোপাতাড়ি মা*রধর ও ধা*রালো অ*স্ত্র দিয়ে কু*পিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহতের বাবা মো. বজলু মিয়া (৫০) কিশোরগঞ্জ মডেল থানায় লিখিত অভিযোগ দিলে মামলা রুজু করেছে পুলিশ।

‎মামলা সূত্রে জানা যায়, গত ২২ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে রাজমিস্ত্রির কাজ শেষে বাড়ি ফিরছিলেন জীবন মিয়া। পথে কিশোরগঞ্জ মডেল থানাধীন ঠাঁটাপড়া বাজারের পূর্ব পাশের একটি এলাকায় কয়েকজন ব্যক্তি তার পথরোধ করেন বলে অভিযোগ করা হয়েছে।

‎অভিযোগে বলা হয়, এরপর অভিযুক্তরা তাকে এলোপাতাড়ি কিল-ঘুষি ও মারধর করতে থাকে। এক পর্যায়ে ধারালো রা*মদা দিয়ে তার মাথা, ঘাড়, হাতসহ শরীরের বিভিন্ন স্থানে একাধিক কোপ দেওয়া হয়। এতে তার মাথায় গুরুতর জ*খম এবং হাতের হাড় ও রগ কেটে যাওয়ার মতো আঘাত লাগে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

‎পরে স্থানীয় লোকজন ও স্বজনরা তাকে উদ্ধার করে কিশোরগঞ্জের হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়। বর্তমানে জীবন মিয়া সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে।

‎আহতের বাবা অভিযোগ করেন, “বসতবাড়ি থেকে বের হওয়ার রাস্তা নিয়ে পূর্ববিরোধের জেরে তার ছেলের ওপর এ হা*মলা চালানো হয়েছে। ঘটনার পর অভিযুক্তদের মধ্যে একজনকে স্থানীয় লোকজন আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন বলেও অভিযোগে উল্লেখ রয়েছে।

‎এ ঘটনায় কিশোরগঞ্জ মডেল থানায় মামলা নম্বর-৬০, তারিখ ২৩ সেপ্টেম্বর ২০২৬। কিশোরগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মো. আবুল কালাম ভূইয়া ঘটনার সত্যতা স্বীকার করে জানান, “অভিযোগের পরিপ্রেক্ষিতে তাৎক্ষণিকভাবে মামলা রুজু করা হয়েছে। ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”
‎

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

জামালপুরে গোয়েন্দা পুলিশের অভিযানে মাদক ও নগদ অর্থসহ গ্রেফতার ৩ 

সুনামগঞ্জে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস-২০১৯ উদযাপিত

নীলফামারীতে মানবতার কল্যাণ ফাউন্ডেশনের কমিটি গঠন

মাদারগঞ্জে ৭ মেট্রিকটন চাউল উদ্ধার, আটক ১

মাদারগঞ্জে ৭ মেট্রিকটন চাউল উদ্ধার, আটক ১

করোনায় সারা দেশে ৩৪ জনের মৃত্যু, শনাক্ত ১৩২৯

কেএমপি’র গোয়েন্দা পুলিশের অভিযানে মা’দকসহ ২ ব্যবসায়ী গ্রে’ফতার

কেএমপি’র গোয়েন্দা পুলিশের অভিযানে মা’দকসহ ২ ব্যবসায়ী গ্রে’ফতার

ডোমারে ওষুধের দোকানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১০ হাজার টাকা জরিমানা

ডোমারে ওষুধের দোকানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১০ হাজার টাকা জরিমানা

কালীগঞ্জে করোনা আক্রান্ত হয়ে নারীর মৃত্যু

এরদোগানের বিতর্কিত কার্টুন প্রকাশ করলো শার্লি হেবদো

আবরার ফাহাদ হত্যার প্রতিবাদে ঝিনাইদহে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ