crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

কিশোরগঞ্জে তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মে ৮, ২০২২ ৯:০১ অপরাহ্ণ
কিশোরগঞ্জে তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন

 

 

দিলীপ কুমার দাস, জেলাপ্রতিনিধি, ময়মনসিংহঃ

ভোজ্য তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদ এবং ভাত ও ভোটের অধিকারের দাবিতে কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), কিশোরগঞ্জ জেলা কমিটি।

শনিবার (৭ মে) বিকালে শহরের গৌরাঙ্গবাজারের দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল শেষে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

জেলা সিপিবি সভাপতি আবদুর রহমান রুমীর সভাপতিত্বে কর্মসূচিতে বক্তব্য রাখেন জেলা সিপিবির সাবেক সভাপতি ডা. এনামুল হক ইদ্রিস ও সৈয়দ নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. এনামুল হক, কিশোরগঞ্জ পৌর সিপিবি সভাপতি দেবব্রত দাস দেবু, জেলা সিপিবি নেতা রঞ্জিত সরকার, মোস্তফা কামাল নান্দু, নূরুল হুদা দুলাল, বীর মুক্তিযোদ্ধা নূরুল হক ভূঁইয়া প্রমুখ।

বক্তারা ভোজ্য তেলের অযৌক্তিক মূল্যবৃদ্ধির সরকারি ঘোষণার প্রতিবাদ জানিয়ে বলেন, একটি লুটেরা শ্রেণির স্বার্থে সরকার ভোজ্য তেলের মূল্য বৃদ্ধি করেছে।

অবিলম্বে ভোজ্য তেলের মূল্য বৃদ্ধির ঘোষণা প্রত্যাহারের দাবি জানান তারা।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ২

বিশেষ আমল

দেশে করোনাভাইরাসে আরও ৩৩ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ৩৭৩৭

পঞ্চগড়ে ট্রাকের সাথে মুখোমুখি সং*ঘর্ষে এক বাইক রাইডার যুবকের মৃত্যু

কোভিড-১৯ মহামারী সব দেশের মধ্যে সহযোগিতা বৃদ্ধি এবং একসঙ্গে কাজ করার মতো পরিস্থিতি তৈরি করেছে: প্রধানমন্ত্রী

পঞ্চগড়ে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

করিমগঞ্জে চাঞ্চল্যকর হুমায়ূন হত্যার রহস্য উন্মোচন

কিশোরগঞ্জে ব্র্যাক আলট্রা পুওর গ্রাজুয়েশন (ইউপিজি) কর্মসূচির সদস্যদের মাঝে কম্বল বিতরণ

ন্যূনতম জাতীয় মজুরী ২০ হাজার টাকা নির্ধারণের দাবিতে শ্রমিক অধিকার আন্দোলনের বিক্ষোভ-সমাবেশ

ময়মনসিংহের নান্দাইলে তদন্ত করতে গিয়ে এএসআই`র মোটরসাইকেল চু’রি

ময়মনসিংহের নান্দাইলে তদন্ত করতে গিয়ে এএসআই`র মোটরসাইকেল চু’রি