crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

কিশোরগঞ্জে জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুলাই ১৫, ২০২৬ ৯:৪০ অপরাহ্ণ

 

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি।।
কিশোরগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ জুলাই ২০২৬) জেলা পুলিশ লাইন্স ড্রিল শেডে মাসিক কল্যাণ সভা এবং পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান। সভায় আরও উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কামাম ভূঁইয়াসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ও বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যরা।

মাসিক কল্যাণ সভায় জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের সদস্যদের সুযোগ-সুবিধা, আবাসন, চিকিৎসা ব্যবস্থা ও সার্বিক কল্যাণ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পুলিশ সদস্যদের বিভিন্ন সমস্যা দ্রুত সমাধানের জন্য প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন পুলিশ সুপার।

অপরাধ পর্যালোচনা সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক উদ্ধার, ওয়ারেন্ট তামিল, মামলার দ্রুত নিষ্পত্তি এবং অপরাধ নিয়ন্ত্রণে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়।

সভায় পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করে জনগণের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছে দেওয়ার আহ্বান জানান। তিনি একটি নিরাপদ ও শান্তিপূর্ণ কিশোরগঞ্জ গড়ে তুলতে জেলা পুলিশের সকল সদস্যকে ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশ দেন।
তিনি বলেন, ‘কিশোরগঞ্জ জেলা পুলিশ জনগণের নিরাপত্তা ও সেবায় সর্বদা নিয়োজিত রয়েছে।’

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

কেএমপি’র মাদক বিরোধী অভিযানে ২০ গ্রাম গাঁজাসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার

হোমনায় বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপ

হোমনায় বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপ

কালীগঞ্জে চতুর্থ শ্রেণির ছাত্র আপহরণ

সাংবাদিকদের সঙ্গে কিশোরগঞ্জ স্বাস্থ্য বিভাগের মতবিনিময়, অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস

নীলফামারীতে ট্রেনে কা-টা পড়ে নি-হ-ত ৪

অধূমপায়ী ফোরাম (অফ) সংগঠনের আত্মপ্রকাশ 

কিশোরগঞ্জ পাসপোর্ট অফিসে র‍্যাবের অভিযানে ২০ জনের কারাদণ্ড

জেল হ’ত্যা দিবস উপলক্ষে নাসিরনগরে কৃষকলীগের শোক র‌্যালী ও আলোচনাসভা

জেল হ’ত্যা দিবস উপলক্ষে নাসিরনগরে কৃষকলীগের শোক র‌্যালী ও আলোচনাসভা

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুজ্বরে আরও পাঁচজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৬২২

ইসলামপুরে বিএনপির দুই পক্ষের সং*ঘর্ষ, এমপি ও সাধারণ সম্পাদকের গাড়ি ভা*ঙচুর