crimepatrol24
১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় রাত ১০:০৮ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

কালীগঞ্জে শাহিন হত্যাকাণ্ডের মূল আসামি ঠাকুরগাঁও থেকে আটক

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুন ১৪, ২০২১ ১০:৫০ অপরাহ্ণ

 

ঝিনাইদহ প্রতিনিধি>>

ঝিনাইদহের কালীগঞ্জে লেদ মিস্ত্রী শাহিন হত্যাকাণ্ডের মূল আসামি জসিম উদ্দিন বাবু নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার ভোরে কালীগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে ঠাকুরগাঁও জেলা থেকে তাকে গ্রেফতার করে। পরে তার স্বীকারোক্তি মোতাবেক হত্যাকাণ্ডে ব্যবহৃত খুর, রশি ও নিহতের মোবাইল ফোনটি উদ্ধার করা হয়।

কালীগঞ্জ থানার ওসি মাহফুজুর রহমান মিয়া জানান, গত ৫ জুন রাতে উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের লেদমিস্ত্রি শাহিন হোসেন বাড়ি ফেরার পথে খুন হয়। পরদিন সকালে পুলিশ ওই গ্রামের পালপাড়ার একটি কলা বাগান থেকে তার মরদেহ উদ্ধার করে। এরপর ওইদিন রাতেই অভিযান চালিয়ে হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে আটক হয় ওই গ্রামের বাবুল হোসেন নামে এক যুবক। তারই স্বীকারোক্তিতে পুলিশ মোবাইল ট্যাকিংয়ের মাধ্যমে ঘটনার এক সপ্তাহ পর হত্যাকাণ্ডের মূল হোতা একই গ্রামের বাবুকে রবিবার ভোরে আটক করেছে। এরপর পুলিশ বাবুকে নিয়ে হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র উদ্ধারের জন্য বিকালে ওই গ্রামে যায়।সেখানে গিয়ে একটি মেহগনি গাছের নিচে পুতে রাখা খুর, রশি ও মোবাইল উদ্ধার করে।

পুলিশ আরো জানায়, হত্যাকাণ্ডের ঘটনায় থানায় দু’জনের নামে একটি হত্যা মামলা হয়েছে। হত্যাকাণ্ডের মূল মোটিভ উদঘাটনে আটককৃতদের আরও জিজ্ঞাসাবাদ চলছে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

কুমিল্লা জেলা পুলিশের মাসিক আইন- শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

শৈলকুপায় টিউবয়েলের নালার গর্তে ডুবে শিশুর মৃত্যু

হোমনায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

পঞ্চগড়ে স্কুল শিক্ষকের করোনা শনাক্ত

ডোমারে দীর্ঘ ৩৫ বছর ধরে জনপ্রতিনিধি হিসাবে মানুষের সেবা করেছেন পৌর মেয়র দানু

ডোমারে দীর্ঘ ৩৫ বছর ধরে জনপ্রতিনিধি হিসাবে মানুষের সেবা করেছেন পৌর মেয়র দানু

হোমনায় মাসব্যাপী তাঁত, বস্ত্র ও কারুশিল্প মেলার উদ্বোধন করলেন সেলিমা আহমাদ এমপি

কিশোরগঞ্জে গ’ণহত্যা ও স্বাধীনতা দিবসের প্রস্ততিমূলক সভা

কিশোরগঞ্জে গ’ণহত্যা ও স্বাধীনতা দিবসের প্রস্ততিমূলক সভা

নির্ধারিত সময়েই সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে : প্রধান উপদেষ্টা

ডোমার কাঁচা বাজরে অ’গ্নিসংযোগের ঘটনায় ১০টি দোকান পুড়ে ছাই, প্রায় ১ কোটি টাকার ক্ষয়-ক্ষতি

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৮ মা’দক কারবারি গ্রে’ফতার