crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

কালীগঞ্জে লেদ মিস্ত্রিকে শ্বাসরোধ করে হত্যা!

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুন ৭, ২০২১ ১০:৩৮ অপরাহ্ণ

 

ঝিনাইদহ প্রতিনিধি>>

ঝিনাইদহের কালীগঞ্জে শাহিন (২৮) নামে এক লেদ মিস্ত্রিকে গলায় ফাঁস দিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার সকাল ৮টার দিকে বালিয়াডাঙ্গা পালপাড়া এলাকায় একটি কলা বাগান থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। সে একই এলাকার বটতলা পাড়ার চান মিয়ার ছেলে। সকালে স্থানীয়রা তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

স্থানীয় ইউপি সদস্য আনোয়ার হোসেন জানান, নিহত শাহিন হোসেন সম্প্রতি বালিয়াডাঙ্গা বাজার এলাকায় একটি লেদ মেশিন বসিয়ে কাজ করতো। সকালে তাকে পাওয়া যাচ্ছে না এমন সংবাদ পাওয়ার পর সবাই খোঁজাখুঁজি শুরু করে। এরপর তাদের বাড়ির পাশে রাস্তার উপর তার ব্যবহৃত একটি জুতা পাওয়া যায়। এরপর এক এলাকায় রনজিৎ কুমার নামে এক ব্যক্তির কলা বাগানে তার মরহেদ পড়ে থাকতে দেখা যায়। তাকে তার বা শক্ত কিছু গলা পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে জানান স্থানীয়রা।

কালীগঞ্জ থানার ওসি মাহফুজুর মিয়া জানান, তাকে শ্বাসরোধ করে ও পিটিয়ে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে কী কারণে বা কারা তাকে হত্যা করেছে তা এখনই নিশ্চিত করা যাচ্ছে না।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ঘোড়াঘাট উপজেলা পরিষদ নির্বাচনে ২২ জনের মনোনয়ন দাখিল

ঘোড়াঘাট উপজেলা পরিষদ নির্বাচনে ২২ জনের মনোনয়ন দাখিল

বড়পুকুরিয়া কয়লাখনিতে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে ২ শ্রমিক নিহত

কালিগঞ্জে মেয়র প্রার্থীর মা, স্ত্রী ও ভাইসহ ৫ জনকে পিটিয়ে হাসপাতালে পাঠালো নৌকার সমর্থকরা

করোনা পরিস্থিতে বিভিন্ন সেবামুলক কার্যক্রম অব্যাহত রেখেছেন রংপুর জেলা আওয়ামী লীগ নেতা এরশাদ হক রঞ্জু

নাসিরনগরে যুবলিগের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

টিআরপি নির্ধারণের কৌশল প্রণয়নে আগামী সপ্তাহের মধ্যে কমিটি: ড. হাছান মাহমুদ

ডিমলায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার

রাজশাহীতে সাংবাদিকদের নামে মি*থ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন

সুন্দরগঞ্জে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত

সুন্দরগঞ্জে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত

দাউদকান্দি পৌরসভার মেয়র হিসেবে নাইম ইউসুফ সেইন এর শপথ গ্রহণ