crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

কালীগঞ্জে কৃষকের ধান কেটে দিলো উপজেলা কৃষকলীগ

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মে ১৪, ২০২০ ৩:৪৮ অপরাহ্ণ

ঝিনাইদহ প্রতিনিধি :
ঝিনাইদহের কালীগঞ্জ পৌর এলাকার চাঁচড়া গ্রামে অসহায় এক কৃষকের ধান কেটে দিলেন কালীগঞ্জ উপজেলা কৃষক লীগ। বৃহস্পতিবার বেলা ১০ টার সময় উপজেলা কৃষক লীগের সভাপতি আবুল কালাম আজাদের নেতৃত্বে ধান কাটায় অংশ নেন কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম আশরাফ, কালীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শিবলী নোমানী, শ্রমিকলীগ নেতা ফরিদুল ইসলাম, ছাত্রলীগ নেতা অহিদুজ্জামান মিল্টন, আর জে রনি, আসাদুজ্জামান ডিটুসহ কৃষকলীগের নেতৃবৃন্দ। কৃষকলীগ নেতা আতিয়ার রহমান বলেন, তার জমির ধান পেকে গেছে কিন্তু তিনি শ্রমিকের অভাবে জমির ধান কাটতে পারছিলেনা। বিষয়টি তিনি কালীগঞ্জ উপজেলা কৃষক লীগের সভাপতি আবুল কালাম আজাদকে জানালে বৃহস্পতিবার তার নেতৃত্বে কালীগঞ্জ উপজেলা কৃষক লীগ, আওয়ামীলীগ, শ্রমিকলীগ এবং ছাত্রলীগের নেতৃবৃন্দের সাথে নিয়ে আমার জমির ধান কেটে দেন। কৃষকলীগের এই মানবিক কর্মকান্ডের জন্য তাদেরকে তিনি ধন্যবাদ জানান।

উপজেলা কৃষক লীগের সভাপতি আবুল কালাম আজাদ বলেন, দেশব্যাপী করোনা ভাইরাসের প্রভাবে জনজীবন স্থবির। মানুষ আতঙ্কের মধ্যে আছে। প্রতি বছর যে পরিমাণ ধান কাটার শ্রমিক বাহিরের জেলা থেকে আসতো এবার তুলনামূলক কম। শ্রমিক সংকটের কারণে কৃষকরা দুশ্চিন্তার মধ্যে রয়েছেন। অপরদিকে মাঝে মধ্যে ঝড়বৃষ্টি হচ্ছে। অসহায় কৃষকদের কষ্টের ফসল ঘরে তুলে দিতে আমরা সহযোগিতার হাত বাড়িয়েছি। তিনি আরো বলেন, ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার মহোদয়ের নির্দেশ আছে মহামারি দুর্যোগে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর। এজন্য আমরা উপজেলার কৃষকলীগ কৃষকের পাশে দাঁড়িয়ে ধান কেটে ঘরে তুলে দিচ্ছি। আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৬ মা’দক কারবারি গ্রে’ফতার

গৌরীপুরে লকডাউনের আইন অমান্য করার দায়ে ৮ ব্যক্তির জরিমানা

খুলনায় শাহিন হ*ত্যা মামলার ৩ আসামী আটক, আদালতে ২ আসামীর স্বীকারোক্তি

সাংবাদিকদের সঙ্গে কিশোরগঞ্জ স্বাস্থ্য বিভাগের মতবিনিময়, অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস

হোমনায় ২ দিনব্যাপী শিশুমেলার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

কেএমপি’র অভিযানে মাদকসহ ৬ ব্যবসায়ী গ্রেফতার

কেএমপি’র সোনাডাঙ্গা মডেল থানার অভিযানে অস্ত্র ও গুলিসহ গ্রেফতার ২

শিক্ষক ছাড়াই ইংরেজি শিখুন

কেএমপি’র অভিযানে মাদকসহ ১ ব্যবসায়ী গ্রেফতার

কালীগঞ্জে মন্দির কমিটির সম্পাদকের বিরুদ্ধে দশম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ