crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

কালীগঞ্জে করোনায় মৃত হিন্দু ধর্মের এক ব্যক্তির সৎকারে ইমাম পরিষদ

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুলাই ২১, ২০২০ ৪:০৫ অপরাহ্ণ


জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহঃ
ঝিনাইদহের কালীগঞ্জে ধর্মীয় সম্প্রীতির দৃষ্টান্ত স্থাপন করলেন ইমাম পরিষদের সদস্যরা। এলাকার কেউ এগিয়ে না আসায় করোনা আক্রান্ত হয়ে মৃত সনাতন ধর্মের অনুসারী এক ব্যক্তির সৎকার সম্পন্ন করেছেন কালীগঞ্জ ইমাম পরিষদের সদস্যরা।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাঃ সুলতান আহমেদ জানান, কালীগঞ্জ শহরের মল্লিক জুয়েলার্সের স্বত্বাধিকারী বিমল মল্লিক (৭০) করোনায় আক্রান্ত হয়ে রোববার দুপুরে মৃত্যুবরণ করেন। গত বৃহস্পতিবার তিনি নমুনা দিয়েছিলেন। শনিবার তার রিপোর্ট পজিটিভ আসে। তিনি বাসা থেকেই চিকিৎসা নিচ্ছিলেন। এরপর রোববার দুপুরের দিকে শারীরিক অবস্থার অবনতি হয় এবং নিজ বাড়িতেই মৃত্যুবরণ করেন।

কালীগঞ্জ ইমাম পরিষদের দাফন কমিটির প্রধান মাওলানা রুহুল আমিন বলেন, রোববার দুপুরে সনাতন ধর্মের এক ব্যক্তি করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। মৃত ব্যক্তির সৎকারে রোববার বিকেল পর্যন্ত এলাকার কেউ এগিয়ে না এলে কালীগঞ্জ পৌরসভার ৭ নং ওয়ার্ডের কমিশনার মুক্তার হোসেনের সহায়তায় তার টিম নিয়ে মৃত্যের বাড়িতে যান। বিকেল ৫ টার দিকে মৃত্যের দুই সন্তান ও সোনার বাংলার নির্বাহী পরিচালক শিবুপদ বিশ্বাসকে সাথে নিয়ে আড়পাড়ার বাসা থেকে মরদেহ নিয়ে নিশ্চিন্তপুর শশ্মানে মাটি দেওয়া হয়।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

হোমনা উপজেলা প্রশাসন গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলায় ঘাগুটিয়া ইউনিয়ন একাদশ চ্যাম্পিয়ন

ডিসেম্বরের প্রথমার্ধেই জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হবে: সিইসি

হোমনায় সাবেক ইউপি চেয়ারম্যান আবদুল মান্নান পণ্ডিতের ইন্তেকাল

ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বাড়াতে কিশোরগঞ্জে কর্মসূচি

গৌরীপুরে অ’গ্নিকাণ্ডের ঘটনা দেখতে গিয়ে প্রাণ গেল ৩ জনের

গৌরীপুরে কৃষি প্রণোদনা পেলেন ৫৪০ কৃষক

গৌরীপুরে কৃষি প্রণোদনা পেলেন ৫৪০ কৃষক

নাসিরনগরে আম পড়তে গিয়ে বি’দ্যুৎস্পৃষ্ট হয়ে শিক্ষার্থীর মৃ’ত্যু

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া বাড়ানোর প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে

ঝিনাইদহ জেলা জুড়েই বুলবুলের কারণে বৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি!

কেএমপি’র গোয়েন্দা পুলিশের অভিযানে জুয়াখেলার সরঞ্জাম ও নগদ অর্থসহ ১০ জু’য়াড়ি গ্রে’ফতার