crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

কালীগঞ্জ-গান্নায় ৩ দিন আগের নির্মাণ হওয়া ১৯ কোটি টাকার রাস্তা উঠে গেল সাত দিনে

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
সেপ্টেম্বর ২২, ২০২০ ১০:০৩ অপরাহ্ণ

ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহের কালীগঞ্জ-ডাকবাংলা সড়কের ২৩ কিলোমিটার সড়কের নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই উঠে যাচ্ছে পিচ। ২৩ কিলোমিটার এ সড়ক নির্মাণের কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। সরেজমিনে সোমবার সকালে দেখা গেছে, ২৩ কিলোমিটার সড়কের মধ্যে ৪ কিলোমিটার রাস্তায় পিচ ঢালাই দেওয়া হয়েছে। ঢালাইয়ের পাঁচদিনের মাথায় কালীগঞ্জ উপজেলার শ্রীরামপুর এলাকায় প্রায় আধা কিলোমিটার রাস্তার পিচ ঢালাই উঠে যাচ্ছে, সরে যাচ্ছে খোয়া। স্থানীয়রা সড়কের পিচ-খোয়া হাত দিয়েই উঠিয়ে ফেলছে। জানা গেছে, পিএমপি প্রকল্পের অধীন ঝিনাইদহের ডাকবাংলা বাজার-কালীগঞ্জ সড়কের ২৩ কিলোমিটার মজবুতিসহ ওয়ারিংকোর্সের কাজ চলছে। খুলনার ঠিকাদারী প্রতিষ্ঠান মোজাহার এন্টারপ্রাইজ প্রাইভেট লিমিটেড কাজটির প্রকৃত ঠিকাদার। তবে বাস্তবে কাজটি করছেন স্থানীয় ঠিকাদার মিজানুর রহমান মাসুম। এ সড়কটির নির্মাণে ব্যয় ধরা হয়েছে প্রায় ২০ কোটি টাকা।

এলাকাবাসী জানায়, পাঁচদিন আগে পিস ঢালাই দেওয়া হয়েছে নতুন এ সড়কটিতে। কিন্তু নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ করায় পিচ ঢালাইয়ের পাঁচদিনের মাথায় উঠে যাচ্ছে পিস এবং সড়কটির মাঝে মাঝে বড় ধরনের ফাটল দেখা দিয়েছে। এলাকাবাসী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।

এ ব্যাপারে ঝিনাইদহ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহম্মদ জিয়াউল হায়দারের মোবাইলে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি। এরপর ক্ষুদে বার্তা পাঠিয়েও কোন সাড়া পাওয়া যায়নি তার।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

রংপুরে গৃহবধূ ধর্ষণের মামলায় ১৬ বছর পর ধর্ষকের যাবজ্জীবন কারাদণ্ড

জামালপুরে ২২জন ডাক্তার, ১২জন নার্স ও ৭৬জন স্বাস্থ্য কর্মকর্তাসহ ২০৩ জন করোনায় আক্রান্ত

ডোমারে ৪ জুয়ারী আটক

হোমনায় গৃহবধূর আত্মহত্যা

কুষ্টিয়ায় এক স্কুল ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে আটক-১

ঝিনাইদহে গোয়েন্দা পুলিশের জালে বিপুল পরিমাণ গাঁজাসহ আটক ১

তিস্তা ব্যারাজের ৬ কোটি টাকার অটোমেশন রাউটার চুরির অভিযোগ

ধর্ষণ, নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদে ডোমারে পল্লীসমাজের মানববন্ধন

হোমনায় মেম্বার প্রার্থীর কর্মী-সমর্থকদের ওপর হামলার অভিযোগে সংবাদ সম্মেলন

যুব উন্নয়ন অধিদপ্তরে চাকরি

যুব উন্নয়ন অধিদপ্তরে চাকরি