crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

কালকিনিতে আজহারীর মাহফিল, নিরাপত্তায় মোতায়েন হবে ৩ শতাধিক পুলিশ

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ডিসেম্বর ২০, ২০১৯ ৩:২২ অপরাহ্ণ

আল্লামা ড. মিজানুর রহমান আজহারী। ফাইল ছবি

অনলাইন ডেস্ক : মাদারীপুরের কালকিনিতে তাফসীরুল কোরআন মাহফিলে অতিথি হিসেবে আসছেন এই সময়ের আলোচিত বক্তা আল্লামা ড. মিজানুর রহমান আজহারী। আলোচিত ওই মাহফিলকে কেন্দ্র করে মোতায়েন হবে ৩ শতাধিক পুলিশ।

সাহেবরামপুর মাদ্রাসা কমিটির আয়োজনে উপজেলার সাহেবরামপুর ইউপির হাইস্কুল মাঠে আগামী ২৫ ডিসেম্বর তাফসিরুল কোরআন ও ওয়াজ মাহফিলে আজহারী প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন।তার আগমন উপলক্ষে সাহেবরামপুরে চলছে ব্যাপক প্রস্তুতি।

ইতোমধ্যে উপজেলার বিভিন্ন এলাকায় মাইকিং করা হয়েছে। এছাড়া তার আগমনকে ঘিরে বেশ কয়েকদিন ধরে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে প্রচার-প্রচারণা ।এ ওয়াজ-মাহফিলকে ঘিরে ধর্মপ্রাণ মুসলিমদের মধ্যে দেখা গেছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।

শুক্রবার সকালে অনুষ্ঠানস্থল পরিদর্শন করেছেন জেলা অতিরিক্ত পুলিশ সুপার বদরুল আলম।

আয়োজক কমিটি জানান, এ ওয়াজ-মাহফিলে লাখ-লাখ লোকজনের সমাগম ঘটবে।

এ ব্যাপারে জেলা অতিরিক্ত পুলিশ সুপার বদরুল আলম বলেন, আমরা অনুষ্ঠানস্থল পরিদর্শন করেছি। বিশেষ করে আজহারীর যে জনপ্রিয়তা তাতে আমাদের মনে হয় না ওই মাঠে এত লোকজন ধরবে। তবে আমরা সব ধরনের প্রস্তুতি গ্রহণ করে রেখেছি।ওয়াজ-মাহফিলের দিন ৩ শতাধিক পুলিশ মোতায়েনের ব্যবস্থা করেছি। এ ছাড়া আমরা সব ধরনের নিরাপত্তার ব্যবস্থা করে রেখেছি।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

নূর হোসেন আবাহনী জামালপুর পৌরসভার মেয়র প্রার্থী

গৌরীপুর উপজেলার ডৌহাখলা ইউনিয়নে সোমনাথ সাহার ব্যাপক গণসংযোগ

এবার দ্বিতীয় বিয়ে করতে লাগবে না স্ত্রীর অনুমতি: হাইকোর্ট

জামালপুরে ভিক্ষুকের সাথে অশালীন আচরণের দায়ে পুলিশের ৪ এসআই বরখাস্ত ও ২ সদস্য প্রত্যাহার

জামালপুরে ভিক্ষুকের সাথে অশালীন আচরণের দায়ে পুলিশের ৪ এসআই বরখাস্ত ও ২ সদস্য প্রত্যাহার

দিনাজপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল-এর আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি পালন

দেশে করোনায় মৃত্যুর সর্বোচ্চ রেকর্ড ১৬৪, নতুন শনাক্ত ৯৯৬৪

জামালপুরে আরও ১৮ জনের করোনা শনাক্ত, সর্বমোট শনাক্ত ৯০৩ জন

মুজিববর্ষ উপলক্ষে জমিসহ ঘর পাচ্ছেন ডিমলার আরও ১৫০টি ভূমিহীন ও গৃহহীন পরিবার

৭২৪ শিশুসহ ২২১৫ ফিলিস্তিনিকে হত্যা করল ইসরাইল

সরিষাবাড়ীতে শিক্ষাবৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ