crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

করোনায় আরও ২৪ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১০৪৯

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ডিসেম্বর ২৭, ২০২০ ৮:১০ অপরাহ্ণ

ক্রাইম পেট্রোল ডেস্কঃ গত ২৪ ঘণ্টায় সারাদেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৭ হাজার ৪৫২ জন। এ ছাড়া দেশে নতুন করে আরও ১ হাজার ৪৯ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা ৫ লাখ ৯ হাজার ১৪৮ জন। ২৪ ঘণ্টায় দেশে ১২ হাজার ৬৫০ জনের নমুনা পরীক্ষা হয়েছে।

রোববার দুপুরে করোনা ভাইরাসের বিষয়ে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ সময়ের মধ্যে সুস্থ হয়েছেন ১ হাজার ৪৭৩ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৪ লাখ ৫১ হাজার ৯৬১ জন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশে ১২ হাজার ৬৫০ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এর মধ্যে ১ হাজার ৪৯ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। করোনা আক্রান্তদের মধ্যে ২৫ জনের মৃত্যু হয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৪৭৩ জন সুস্থ হয়েছেন।

বাংলাদেশে গত ৮ মার্চ প্রথম করোনা ভাইরাসের রোগী শনাক্ত হলেও প্রথম মৃত্যুর খবর আসে ১৮ মার্চ। দিন দিন করোনা রোগী শনাক্ত ও মৃতের সংখ্যা বাড়ায় নড়েচড়ে বসে সরকার। ভাইরাসটি যেন ছড়িয়ে পড়তে না পারে সেজন্য শিক্ষা প্রতিষ্ঠানসহ সব সরকারি-বেসরকারি অফিস বন্ধ ঘোষণা করা হয়। করোনার বর্তমান পরিস্থিতির মধ্যেই ৩১ মে থেকে দেশের সরকারি-বেসরকারি অফিস খুলে দেয়া হয়েছে। তবে শিক্ষাপ্রতিষ্ঠান ১৬ জানুয়ারি পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

কেএমপি’র অভিযানে মাদক ও নগদ অর্থসহ ৪ ব্যবসায়ী গ্রেফতার

ঈশ্বরদীতে শেখ হাসিনাকে বহনকারী ট্রেনে গুলি ও বোমা হামলার মামলায় দন্ডপ্রাপ্তদের বাড়ি-বাড়ি গেলেন শিমুল বিশ্বাস

ময়মনসিংহে বঙ্গমাতার জন্মদিনে অসচ্ছল নারীদের সেলাই মেশিন দিলেন মসিক মেয়র

ময়মনসিংহে বঙ্গমাতার জন্মদিনে অসচ্ছল নারীদের সেলাই মেশিন দিলেন মসিক মেয়র

ডোমারে স্কুলের বিদায় অনুষ্ঠান শেষে চির বিদায় নিলো তৃষ্ণা রানী

ঘোড়াঘাটে অপরিপক্ব গমের চারা কেটে হাট-বাজারে বিক্রি

হোমনায় শিশু ধ’র্ষণ মামলার আসামি ঢাকায় গ্রে’ফতার

হোমনায় শিশু ধ’র্ষণ মামলার আসামি ঢাকায় গ্রে’ফতার

শৈলকুপায় নারী পুরুষের মাথার চুল কেটে, মুখে চুন-কালি ও গলায় জুতার মালা, গ্রেফতার-৫

কেএমপি’র অভিযানে মা’দকসহ ২ ব্যবসায়ী গ্রে’ফতার

কেএমপি’র অভিযানে মা’দকসহ ২ ব্যবসায়ী গ্রে’ফতার

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে প্রধানমন্ত্রী ও সাহাবুদ্দিনের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে প্রধানমন্ত্রী ও সাহাবুদ্দিনের সৌজন্য সাক্ষাৎ

উপজেলা প্রেস ক্লাব সরিষাবাড়ী’র নির্বাহী কমিটি গঠিত