crimepatrol24
১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় রাত ১০:৩১ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

করোনাভাইরাস থেকে মুক্ত থাকার জন্য পুলিশ সদস্যদের ওষুধ দেয়া হবে: আইজিপি

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
এপ্রিল ২২, ২০২০ ৪:৪৩ অপরাহ্ণ

ক্রাইম পেট্রোল ডেস্ক : নভেল করোনাভাইরাস থেকে মুক্ত থাকার জন্য নিজেদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পুলিশ সদস্যদের ভিটামিন সি, ডি এবং জিংক ট্যাবলেট দেয়া হবে বলে জানিয়েছেন পুলিশের নতুন ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) ড. বেনজীর আহমেদ।

আসন্ন রমজান উপলক্ষে বুধবার বিকালে পুলিশ সদর দফতরে আয়োজিত মাঠপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সে সার্বিক আইন-শৃঙ্খলা ও করোনা সংক্রমণের সময়ে করণীয় তুলে ধরে একথা জানান আইজিপি।

আইজিপি বলেন, পুলিশ সদস্যদের জন্য ভিটামিন সি, ডি এবং জিংক ট্যাবলেট কেনা হচ্ছে। শিগগিরই তা বিভিন্ন ইউনিটে পাঠানো হবে।

তিনি বলেন, করোনাভাইরাসে আক্রান্ত পুলিশ সদস্যদের কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। পুলিশের অন্যান্য হাসপাতালগুলোতেও পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা রাখা হচ্ছে। দেশের ৫টি বিভাগে চিকিৎসার আয়োজন করা হচ্ছে। আক্রান্ত পুলিশ সদস্যদের ঢাকায় যে চিকিৎসা দেয়া হবে, একই চিকিৎসা বিভাগীয় হাসপাতালেও দেয়া হবে। তাদের চিকিৎসায় সর্বোচ্চ ব্যবস্থা নেয়া হবে।

যেসব পুলিশ সদস্য কোয়ারেন্টাইনে, আইসোলেশনে এবং হাসপাতালে চিকিৎসাধীন আছেন তাদের নিয়মিত খোঁজখবর নেয়ার জন্য ইউনিট প্রধানদের নির্দেশ দেন ড. বেনজীর আহমেদ। তিনি বলেন, তাদের প্রার্থনা, বিনোদন ও বই পড়ার ব্যবস্থা করতে হবে। শুধু আক্রান্ত পুলিশ সদস্যদের নয়, তাদের পরিবারেরও খোঁজখবর নিতে হবে, যেন তারা নিজেদের একা মনে না করেন। এ পরিস্থিতিতে দায়িত্ব পালনকালে পুলিশ সদস্যদেরকে নিজেদের সুরক্ষিত রেখে দায়িত্ব পালন করতে হবে। ইতোমধ্যে সুরক্ষা সামগ্রী ক্রয়ের জন্য বিভিন্ন ইউনিটকে পর্যাপ্ত আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। পুলিশ সদস্যদেরকে সুরক্ষা সামগ্রী দেয়ার ক্ষেত্রে কোনো ধরনের শৈথিল্য দেখানো যাবে না।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

কিশোরগঞ্জে ফুটপাতে নির্মান সামগ্রী, দু’র্ভোগে শহরবাসী

কিশোরগঞ্জে ফুটপাতে নির্মান সামগ্রী, দু’র্ভোগে শহরবাসী

হোমনার স্কুল ছাত্রী ধর্ষণকারী আবদুল মতিনকে গাজীপুর থেকে গ্রেফতার

কোটচঁদপুরে স্বেচ্ছাসেবক ও ছাত্রলীগ নেতার হাতুড়িপেটায় ইউপি চেয়ারম্যান আহত

কোটচঁদপুরে স্বেচ্ছাসেবক ও ছাত্রলীগ নেতার হাতুড়িপেটায় ইউপি চেয়ারম্যান আহত

ডোমার জোড়াবাড়ীতে প্রতিবন্ধী শিশুর টাকা আত্মসাৎ

পুঠিয়া পৌরসভা ভবনে অগ্নি’কাণ্ডে পুড়ে গেল টিসিবির পণ্য

বগুড়ায় সিআইডি‘র সফল অভিযানে সেনাবাহিনীতে ভুয়া চাকরিদাতা গ্রেফতার

ময়মনসিংহে উপজেলা নির্বাহী অফিসারগণের বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি (এপিএ) স্বাক্ষরিত

প্রতিমাসে ১ কোটি মানুষকে টিকার আওতায় আনার কর্মসূচি গ্রহণ করা হয়েছে : প্রধানমন্ত্রী

জেলা ম্যাজিস্ট্রেটের অধীনস্থ সব আদালত বর্জনের সিদ্ধান্ত দিনাজপুর জেলা আইনজীবী সমিতির

ডোমারে সড়ক সংস্কারের দাবীতে মানবন্ধন, সওজ প্রকৌশলীকে অবাঞ্চিত ঘোষণা