crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

কটিয়াদীতে চাঞ্চল্যকর হ*ত্যা মামলার এজাহারভুক্ত আসামি গ্রেপ্তার

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মে ২৬, ২০২৬ ১০:২৪ অপরাহ্ণ

 

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি।।
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় সংঘটিত চাঞ্চল্যকর হ*ত্যা মামলার এজাহারভুক্ত আসামি মো. মহরম আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা নজরদারির মাধ্যমে বিশেষ অভিযান চালিয়ে তাকে সুনামগঞ্জের তাহেরপুর এলাকা থেকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১৬ মে কটিয়াদী থানায় দায়ের করা হত্যা মামলার এজাহারে উল্লেখ করা হয় যে, পৈত্রিক ভিটাবাড়ি ও সহায়-সম্পত্তি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে পূর্বপরিকল্পিতভাবে দেশীয় অ*স্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ভিকটিম মো. আনোয়ার হোসেন (৩০)-কে তার নিজ বসতঘরে কু*পিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে কটিয়াদী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

ঘটনার পর থেকেই অভিযুক্তরা আত্মগোপনে চলে যায়। পরে কিশোরগঞ্জ জেলা পুলিশের তৎপরতায় কটিয়াদী থানা পুলিশের একটি বিশেষ দল অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে গত ২৪ মে সুনামগঞ্জের তাহেরপুর থানাধীন বার্তাঘাট এলাকা থেকে মামলার এজাহারভুক্ত আসামি মো. মহরম আলীকে গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে কিশোরগঞ্জের পুলিশ সুপার জানান, ‘হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের বিশেষ টিম কাজ করে যাচ্ছে। দ্রুত সময়ের মধ্যে তাদেরকে আইনের আওতায় এনে আদালতে সোপর্দ করা হবে।’

তিনি আরও বলেন, “এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।”

পুলিশ সুপার আরও আশ্বস্ত করেন, ‘কিশোরগঞ্জ জেলা পুলিশ জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে এবং অপরাধ দমনে সবসময় কঠোর অবস্থানে রয়েছে।’

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

শিশুদের সঙ্গে অন্যায়- অবিচার কখনই বরদাশত করা হবে না: প্রধানমন্ত্রী

হোমনায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের পুরস্কার বিতরণ করলেন জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর

রংপুরে ৪ শতাধিক প্যাথেডিন ইনজেকশনসহ আটক-২

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৬ মা’দক কারবারি গ্রে’ফতার

৪৯তম বিসিএসের আসনবিন্যাস প্রকাশ, পরীক্ষার্থীদের মানতে হবে ১৩ নির্দেশনা

মহেশপুর সীমান্তে বিভিন্ন এলাকায় অভিযানে বিজিবির হাতে ভারতীয় নাগরিক ও রুপিসহ দুই জন আটক

দিঘলিয়ায় যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালিত

দু*র্নীতির অনুসন্ধানে কেউ বাধা দিলে তাদের নাম প্রকাশ করা হবে—দুদক চেয়ারম্যান

টাঙ্গাইলে চিকিৎসাসেবা নিতে এসে প্রাণ হারালো রোগী

জাতিসংঘের ৭৬তম অধিবেশনের উদ্বোধনী দিনের আলোচনায় যোগ দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা