crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

এই সরকারের আমলে মানুষের জীবনের নিরাপত্তা,জবাবদিহিতা ও বিচার নেই: ফখরুল

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
এপ্রিল ১৮, ২০১৯ ৫:১৭ অপরাহ্ণ

ফাইল ছবি ।

ক্রাইম পেট্রোল ডেস্ক : বগুড়ায় বিএনপি নেতা আ্যাডভোকেট মাহবুব আলম শাহীনের পরিবারে সমবেদনা জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: ইত্তেফাক

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই সরকারের আমলে কোনো মানুষের জীবনের নিরাপত্তা , জবাবদিহিতা ও কোনো বিচার নেই। বগুড়ায় বিএনপি নেতা শাহীন হত্যাকাণ্ড তারই বহিঃপ্রকাশ।

দুর্বৃত্তদের হাতে নিহত বগুড়া সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আ্যাডভোকেট মাহবুব আলম শাহীনের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাতের পর বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘রাজনৈতিক প্রতিহিংসার কারণে শাহীনকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এ কারণে বগুড়াবাসী ক্ষুব্ধ। পুলিশ প্রশাসন শাহীনের খুনিদের গ্রেপ্তারে ব্যর্থ হলে বগুড়াবাসী বসে থাকবে না।’ বৃহস্পতিবার বেলা ১১টায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর শহরের ধরমপুরে নিহত শাহীনের বাসভবনে যান। সেখানে নিহত শাহীনের স্ত্রী আকতার জাহান শিল্পী, দুই ছেলে সায়েম, সিয়াম এবং মেয়ে সুজনাকে ও পরিবারের সদস্যদের শান্ত্বনা দেন।আ

মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিহত পরিবারের প্রতি শোক ও সমবেদনা প্রকাশ করে বলেন, হত্যাকাণ্ডের বিচার না হওয়া পর্যন্ত বিএনপি সব ধরণের সহযোগিতা করে যাবে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

বন্ধুহীন হয়ে পড়ছে বিএনপি: ওবায়দুল কাদের

বন্ধুহীন হয়ে পড়ছে বিএনপি: ওবায়দুল কাদের

কেএমপি’র মাদক বিরোধী অভিযানে মাদকসহ ২ ব্যবসায়ী গ্রেফতার

রংপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে লাখ টাকা জরিমানা,অবৈধ ওষুধ জব্দ,

পুঠিয়ায় সাংবাদিকের উপরে হা*মলা

২০ মে থেকে বিআরটিসির অগ্রিম টিকিট বিক্রি শুরু

জামালপুরে ডিবির অভিযানে ২ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের একবারে ১৩ থেকে ১০ম গ্রেডে আসার কোনো যুক্তিই নেই: প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা

হোমনায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

ছাত্রলীগ করোনাকালীন মানুষের পাশে দাঁড়িয়ে সংগঠনের ভূমিকাকে উজ্জ্বল করেছে : প্রধানমন্ত্রী

৪-৫ টাকার মাস্ক ৫০-৬০ টাকায়ও পাওয়া যাচ্ছে না, হঠাৎ সঙ্কট হ্যান্ড স্যানিটাইজারের