crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

‘ইভিএম থেকে সরে আসা সরকারের ইতিবাচক পদক্ষেপ’- রংপুরে নুর

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জানুয়ারি ২৮, ২০২৩ ৯:৫৯ অপরাহ্ণ
‘ইভিএম থেকে সরে আসা সরকারের ইতিবাচক পদক্ষেপ’- রংপুরে নুর

 

 

রংপুর ব্যুরো :

গণ অধিকার পরিষদের সদস্য সচিব ও ডাকসু’র সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, ‘ইভিএম থেকে সরে আসা সরকারের ইতিবাচক পদক্ষেপ। বিভিন্ন রাজনৈতিক দল যখন ইভিএমের বিপক্ষে তাদের মতামত ব্যক্ত করেছে, সরকার তখন ইভিএম কেনা থেকে পিছিয়ে এসেছে।’

শনিবার (২৮ জানুয়ারি) বিকেলে রংপুর নগরীর পাবলিক লাইব্রেরী মাঠে গণ অধিকার পরিষদের এক সমাবেশে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।

নুর বলেন, ‘বিরোধী রাজনৈতিক দলগুলোকে রাজপথে গণআন্দোলন গড়ে তুলতে হবে। তাহলে সরকার ইভিএমের মতো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা মেনে নিয়ে সুষ্ঠু নির্বাচনের পথ তৈরি করবে। কিন্তু তার জন্য জনগণের আন্দোলন লাগবে।’

তিনি বলেন, ‘টানা ১৪ বছর ক্ষমতায় থেকেও এ সরকার মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করতে পারেনি। দেশকে খাদের কিনারে নিয়ে গেছে। জিনিসপত্রের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে। সরকার বাজার নিয়ন্ত্রণ করতে পারছে না।’

ডাকসু’র সাবেক এই ভিপি বলেন, ‘যে স্বপ্ন নিয়ে মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীনের জন্য ঝাঁপিয়ে পড়েছিলেন, সেই স্বপ্ন আজও পূরণ হয়নি। ২০১৪ ও ২০১৮ সালে দেশে সুষ্ঠু নির্বাচন হয়নি। তার মানে এই নয় যে- আজীবন সুষ্ঠু নির্বাচন হবে না।’

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ডোমারে বিজয় ফুল উৎসব প্রতিযোগিতা অনুষ্ঠিত

নাগরপুরে ১৪৫ পিস ইয়াবাসহ ২ মাদক সম্রাট গ্রেফতার

ময়মনসিংহের হালুয়াঘাটে বোরো সংগ্রহ অভিযানের উদ্বোধন

কেএমপি’র অভিযানে সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের চুরি হওয়া ২১ টি ল্যাপটপ উদ্ধারসহ গ্রেফতার ৫

রংপুর বিভাগে একদিনে আক্রান্ত ৬৭৮, মৃত্যু ১৭; শুধুমাত্র রংপুরে মৃত্যু ৮ জন

মহেশপুরে লিচু খাওয়ার অপরাধে ২ হনুমানকে কুপিয়ে হত্যা করেছে মালিক পক্ষের দুর্বৃত্তরা, স্থানীয়দের বিচার দাবি

আওয়ামী লীগ নেতা শান্ত’র ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে জামালপুর প্রেসক্লাবের মানববন্ধন

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৪ মা’দক কারবারি গ্রে’ফতার

কিশোরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো ‘জুলাই শহিদ দিবস’

সরিষাবাড়ীতে নদী থেকে ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলনকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে আহত ১০