crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ইবির সাবেক ছাত্রী তিন্নির মৃত্যু: মামলার প্রধান আসামি জামিরুল ইসলামের ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
অক্টোবর ১২, ২০২০ ১১:০১ অপরাহ্ণ

 ঝিনাইদহ প্রতিনিধিঃ 
ঝিনাইদহে ইসলামি বিশ্ববিদ্যালয়ের (ইবি) সাবেক ছাত্রী উলফাত আরা তিন্নির মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি জামিরুল ইসলাম জোয়ারদার ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। শনিবার দুপুরে ঝিনাইদহের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয় তাকে। সংশ্লিষ্ট আদালতের বিচারক মো. রফিকুল ইসলাম তার জবানবন্দি রেকর্ড করেন। এ খবর নিশ্চিত করেছেন ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার মো. আনোয়ার সাইদ। তিনি জানান, প্রধান আসামি জামিরুল ইসলাম জোয়ারদারকে গত বুধবার ভোর রাতে মাগুরা জেলা শহরের ভায়না এলাকা থেকে গ্রেফতার করা হয়। ওই দিন তাকে আদালতে হাজির হয় এবং মামলার তদন্ত কর্মকর্তা শৈলকুপা থানার পরিদর্শক মহসীন আলী ৭ দিনের পুলিশ রিমাণ্ডের আবেদন জানান। আদালত ৭ দিনের রিমাণ্ড আদেশ দেন। দুপুরের দিকে জামিরুলকে আদালতে হাজির করা হয়। এরপর সন্ধ্যা ৭টা পর্যন্ত তার দেওয়া আট পাতার জবানবন্দি রেকর্ড করেন বিচারক। জবানবন্দিতে তিন্নির মৃত্যুর বিস্তারিত বিবরণ তুলে ধরেছেন জামিরুল। জবানবন্দি রেকর্ড করা শেষে কঠোর নিরাপত্তায় রাতেই জামিরুলকে জেলা কারাগারে পাঠানো হয়। ৮ পাতার জবানবন্দিতে তিন্নির মৃত্যুর বিষয়ে জামিরুল কী ধরনের তথ্য দিয়েছেন তা তদন্তের স্বার্থে প্রকাশ করতে রাজি হননি অতিরিক্ত পুলিশ সুপার।

উল্লেখ্য, গত ১ অক্টোবর মধ্য রাতে ইসলামি বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রী উলফাত আরা তিন্নিকে নিজ বাড়ির একটি কক্ষ থেকে ঝুলন্ত অবস্থায় পরিবারের সদস্যরা উদ্ধার করেন। এরপর তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তিন্নিকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার আগে সেদিন রাতে তিন্নির মেজ বোন স্কুল শিক্ষক ইফ্ফাত আরা মুন্নির সাবেক স্বামী জামিরুল তাদের বাড়িতে গিয়ে অকথ্য ভাষার গালিগালাজ ও ভাংচুর করেন। এ ঘটনার পরে তিন্নি আত্মহত্যা করেন। এ ব্যাপারে তিন্নির মা হালিমা বেগম বাদী হয়ে জামিরুল ইসলাম জোয়ারদারকে প্রধান আসামি করে আটজনের নাম উল্লেখ করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে শৈলকুপা থানায় একটি মামলা করেন। প্রধান আসামিসহ পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ঝিনাইদহে লকডাউন বাস্তবায়নে মাঠে নিয়োজিত সেনাবাহিনীর টহল পরিদর্শনে জিওসি

কলারোয়ায় স্কুল ছাত্রীর বিষ পানে আত্মহত্যা

সাইনোভিয়া ফার্মা পিএলসি’র শ্রমিক কর্মচারীর বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবিতে গণ অবস্থান

নাসিরনগরে সহস্রাধিক শিক্ষার্থীর মাদকবিরোধী শপথ বাক্য পাঠ

চট্টগ্রামের ফুসফুস খ্যাত সিআরবিতে বাণিজ্যিক হাসপাতাল নির্মাণ বন্ধের দাবিতে মানববন্ধন ও বৃক্ষরোপণ

লক্ষ্মীপুরে ডা’কাতি মামলার ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ সুপার

লক্ষ্মীপুরে ডা’কাতি মামলার ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ সুপার

ডোমারে স্কুল ছাত্রীকে উত্ত্যক্তের অভিযোগে বখাটের ছয় মাস জেল

নাসিরনগরে ইসলামী ফ্রন্টের উদ্যোগে গুণীজন সংবর্ধনা

নাসিরনগরে ইসলামী ফ্রন্টের উদ্যোগে গুণীজন সংবর্ধনা

রংপুরে লোডশেডিংয়ে কদর বেড়েছে হাতপাখার

ঘোড়াঘাটে মানসিক ভারসাম্যহীনদের পাশে দাঁড়ালেন চেয়ারম্যান সাজ্জাদ হোসেন