crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ইন্টারপোল জেনারেল অ্যাসেম্বলিতে যোগ দিতে আইজিপ‘র তুরস্ক যাত্রা

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
নভেম্বর ২০, ২০২১ ৮:৫৯ অপরাহ্ণ

ক্রাইম পেট্রোল ডেস্ক>>  ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ ড. বেনজীর আহমেদ বিপিএম (বার) ‘৮৯তম ইন্টারপোল জেনারেল অ্যাসেম্বলি’-তে অংশগ্রহণের জন্য আজ (শনিবার) তুরস্কের উদ্দেশ্যে দেশ ত্যাগ করেছেন। তিনি সম্মেলনে পাঁচ সদস্য বিশিষ্ট ডেলিগেশনের নেতৃত্ব দেবেন। তিন দিনব্যাপী এ সম্মেলন আগামী ২৩-২৫ নভেম্বর তুরস্কে অনুষ্ঠিত হবে।
সম্মেলনে ইন্টারপোলের ১৯৪টি দেশের পুলিশ প্রতিনিধিগণ বর্তমান বিশ্ব নিরাপত্তা পরিস্থিতি, আন্তর্জাতিক ও আন্তরাষ্ট্রীয় অপরাধ পর্যবেক্ষণ, সহিংসতা, মৌলবাদ ও সন্ত্রাসবাদ, মানিলন্ডারিং, অর্গানাইজড ক্রাইম, সাইবার অপরাধ, পর্ণোগ্রাফি, নারী ও শিশু নির্যাতন, যৌন হয়রানি, নানাবিধ অপরাধ বিষয়ক ডাটা ম্যানেজমেন্ট সংক্রান্ত বিভিন্ন নীতিমালা প্রণয়ন, পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন কৌশল নির্ধারণ করবেন। এছাড়া, সম্মেলনে আন্তরাষ্ট্রীয় অপরাধ শনাক্ত ও দমন কৌশলে পারস্পরিক সহযোগিতা, পুলিশের সক্ষমতা বৃদ্ধিসহ চলমান ও ভবিষ্যতে উদ্ভূত অপরাধ বিষয়ক নানা পরিস্থিতি ও সংকট নিরসনে করণীয় সম্পর্কেও পারস্পরিক আলোচনা ও মতবিনিময় করা হবে।
বাংলাদেশের আইজিপি ইন্টারপোলের সেক্রেটারি জেনারেল, আসিয়ানাপোলের প্রতিনিধিসহ বন্ধুপ্রতিম দেশসমূহের পুলিশ প্রধান ও তাদের প্রতিনিধিদলের সাথে সৌজন্য সাক্ষাৎ এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করবেন।
প্রতিনিধিদল ‘৮৯তম ইন্টারপোল জেনারেল অ্যাসেম্বলি’-তে অংশগ্রহণ শেষে আগামী ২৭ নভেম্বর দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।
Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সারা দেশে ডেঙ্গুজ্বরে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৬৩৬

পাকুন্দিয়ায় শ্রেষ্ঠ শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও সার্টিফিকেট বিতরণ

রংপুরে মশার কা’মড়ে জনজীবন অ’তিষ্ঠ, নেই সিটি কর্পোরেশনের কোনো উদ্যোগ

রংপুরে মশার কা’মড়ে জনজীবন অ’তিষ্ঠ, নেই সিটি কর্পোরেশনের কোনো উদ্যোগ

পাবনায় ২০ টাকায় মোটর সাইকেল, স্বর্ণালংকার!

ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে ডোমারে থানায় আনন্দ উদযাপন

হোমনায় আওয়ামী লীগের শোক র‌্যালি

হোমনায় আওয়ামী লীগের শোক র‌্যালি

কুষ্টিয়ায় এক চিকিৎসকের ৫ তলা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় ২টি ফ্লোর এর প্রায় সবকিছু ভস্মীভূত

ডোমারে লায়ন সংঘ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

গেজেটভুক্ত হলো শেরপুরে এলজিইডি’র ৪৭৯টি কাচা সড়ক

পিলখানায় ৫৭ সেনা কর্মকর্তা খু*ন হওয়ার ঘটনা ছিল পূর্বপরিকল্পিত: মেহরিম ফেরদৌসি