crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

আল্লাহ আমাকে সুযোগ দিলে আমি হোমনা- তিতাস ও মেঘনাবাসীর সেবক হিসেবে কাজ করবো ইনশাআল্লাহ : ইঞ্জি. এম.এ মতিন খাঁন

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জুন ১৬, ২০২৫ ৪:০৯ অপরাহ্ণ

 

ক্রাইম পেট্রোল ডিজিটাল ডেস্ক।।
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার এপিএস-২, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের (অব:) সচিব ইঞ্জিনিয়ার এম.এ মতিন খাঁন বলেছেন, ‘আপনারা কোরআন-হাদিসের আলোকে একজন বিজ্ঞ আলেমের বক্তব্য শুনতে এসেছেন। মনোযোগ সহকারে তার কথগুলো শুনবেন এবং সে অনুযায়ী জীবন পরিচালনা করবেন। আপনাদের আমন্ত্রণে সুন্দর একটি ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি এবং আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ভবিষ্যতে আমি যেন এধরনের আরও অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারি সেই প্রত্যাশা করছি। আর আল্লাহ আমাকে সুযোগ দিলে আমি হোমনা-মেঘনাবাসীর সেবক হিসেবে কাজ করবো ইনশাআল্লাহ।

রোববার ১৫ জুন কুমিল্লার হোমনা উপজেলার নিলখী ইউনিয়নের কলাকান্দি মধ্যপাড়া বাইতুল জান্নাত জামে মসজিদের উদ্যোগে কলাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ৪র্থ বাৎসরিক ওয়াজ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ইঞ্জিনিয়ার এমএ মতিন খান।

উক্ত মাহফিলে প্রধান বক্তা ছিলেন, মাওলানা হাফিজুর রহমান ছিদ্দিকী (কুয়াকাটা),বিশেষ বক্তা, মাওলানা মুফতি আমির হোসেন আজাদী।

আলহাজ্ব আব্দুল খালেক মাস্টারের সভাপতিত্বে অন্যদের মাঝে উপস্থিত ছিলেন, ওমান প্রবাসী মো: শাহ আলম, আলহাজ্ব আবুল হাসেম আমিন, আলহাজ্ব আব্দুল হাকিম, ডা: আবুল কাশেমসহ হোমনা-তিতাস ও মেঘনার রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রবাসী, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও কয়েক হাজার ধর্মপ্রাণ মুসল্লী।

অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন মাওলানা অলি উল্লাহ।

প্রসঙ্গত, বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার এপিএস-২ উন্নয়ন বিভাগের দায়িত্বে থাকার সুবাদে ইঞ্জিনিয়ার এম.এ. মতিন খাঁন হোমনা, মেঘনা ও তিতাসের উন্নয়নে ৫ বারের সফল মন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য এমকে আনোয়ারের কাজে সার্বিক সহযোগিতা করে দ্রুতগতিতে এসব এলাকার উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। এছাড়াও বিএনপির দুর্দিনে নেতাকর্মীরা যখন পালিয়ে বেড়াচ্ছিলেন, ঠিক সেসময়েও নিজের জীবন বাজি রেখে বিএনপির বিভিন্ন কর্মসূচিতে তাকে রাজপথে দেখা গেছে। তিনি হোমনা,মেঘনা ও তিতাসে ২০২৪ সালে নিজস্ব অর্থায়নে বন্যার্তদের ত্রাণ সামগী দিয়ে সহযোগিতা করেছেন গত কয়েক বছরে এলাকায় ব্যাপক গণসংযোগ করেছেন। ফলে মাঠ পর্যায়ে সাধারণ জনগণের সাথে হৃদ্যতাপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে সক্ষম হয়েছেন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

কেএমপি’র মাদক বিরোধী অভিযানে মাদকসহ ৩ ব্যবসায়ী গ্রেফতার

জগন্নাথপুরে ভাড়াটিয়া সন্ত্রাসী দবির মোল্লার কারণে অতিষ্ঠ এলাকাবাসী

পূজামণ্ডপে প্রশাসনের কড়া নিরাপত্তার সন্তুষ প্রকাশ

গৃহযুদ্ধের দ্বারপ্রান্তে ছিল বাংলাদেশ: উপদেষ্টা নাহিদ ইসলাম

ঝিনাইদহে বিসিকের বর্জ্যে নষ্ট হচ্ছে ফসলী জমি

দিনাজপুরে দুর্নীতি দমন কমিশনের আয়োজনে গণশুনানী অনুষ্ঠিত

হোমনায় জলাতঙ্ক রোগ নির্মূলের লক্ষে অবহিতকরণ সভা

ডিমলায় লাইফ কেয়ার হসপিটালে ভুল চিকিৎসা ও অবহেলায় নবজাতকের মৃ’ত্যু!

ডিমলায় লাইফ কেয়ার হসপিটালে ভুল চিকিৎসা ও অবহেলায় নবজাতকের মৃ’ত্যু!

বোয়ালমারী জামে মসজিদ নির্মাণ কাজে আর্থিক সাহায্যের আবেদন

সরিষাবাড়ীতে র‌্যাবের হাতে অস্ত্রসহ ইউপি সদস্য হিটলার ও তার ২ সহযোগী গ্রেফতার