crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

আমি উজানে নাও ঠেলে ঠেলে রাজনীতি করেছি, সরকারে এসেছি : প্রধানমন্ত্রী

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
অক্টোবর ২৯, ২০১৯ ২:৪০ অপরাহ্ণ

গণভবনে সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।ছবি সংগৃহীত।

ক্রাইম পেট্রোল ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ভয় শব্দটি আমার ডিকশনারিতে নেই। ভয় পেলে দুর্নীতির বিরুদ্ধে অভিযান চালানো যেতো না। আমার সঙ্গে সব সময় বৈরী আচরণ করা হয়েছে। আমি উজানে নাও ঠেলে ঠেলে রাজনীতি করেছি, সরকারে এসেছি।

প্রধানমন্ত্রী বলেন, আমি যখন বাংলার মাটিতে পা রেখেছি তখন থেকেই আমি জানি যে, আমাকে রাজনৈতিকভাবে হত্যা করা হতে পারে। কারণ পঁচাত্তরে আমার বাবা-মা, ভাইকে হত্যা করেছে যারা- সেই ষড়যন্ত্রকারীরাই আমাকে রাজনৈতিকভাবে হত্যা করতে পারে।

মঙ্গলবার বিকালে গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে এ সব কথা বলেন প্রধানমন্ত্রী। ন্যাম শীর্ষ সম্মেলনের অভিজ্ঞতা জানাতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

একাদশ সংসদ নির্বাচন নিয়ে রাশেদ খান মেননের বক্তব্যের বিষয়ে এক প্রশ্নে শেখ হাসিনা বলেন, নির্বাচন নিয়ে প্রশ্ন তুলে নিজের নির্বাচিত হওয়াকেই প্রশ্নবিদ্ধ করেছেন রাশেদ খান মেনন। তার বিষয়ে যা করার ১৪ দলই করেছে।

ক্যাসিনোকাণ্ডের বিষয়ে তিনি পাল্টা প্রশ্ন রেখে বলেন, সাংবাদিকরা এত খবর রাখেন অথচ ক্যাসিনো জানেন না কেন। এতদিন ধরে কোনো একটা গণমাধ্যম এমন নিউজ দিতে পারল না। এ জবাব কি সাংবাদিকরা জাতির কাছে দিতে পারবেন?

শেখ হাসিনা বলেন, আমারও প্রশ্ন এ রকম ঘটনা ঘটে যাচ্ছে কেউ জানে না। মানুষ যখন অপরাধের সঙ্গে জড়ায় হয়তো প্রথম কেউ জানে না। কিন্তু একপর্যায়ে তাকে ধরা পড়তেই হবে। কেননা- কখন, কে, কোন্ অপরাধে ধরা পড়ে তার কোনো ঠিক নেই। আর অপরাধ করলে ধরা তাকে পড়তেই হবে।

শুরুতেই প্রধানমন্ত্রী এবারের ন্যাম সম্মেলনে তার অভিজ্ঞতার কথা সাংবাদিকদের সামনে তুলে ধরেন।গত ২৫ থেকে ২৬ অক্টোবর উন্নয়নশীল দেশগুলোর জোট- ন্যামের শীর্ষ সম্মেলনে যোগ দেন শেখ হাসিনা। শুক্রবার সকালে বাকু কংগ্রেস সেন্টারে এ সম্মেলনের উদ্বোধন হয়।

স্নায়ুযুদ্ধের প্রেক্ষাপটে গড়ে ওঠা ৫৮ বছরের পুরনো এ জোটের অষ্টাদশ শীর্ষ সম্মেলনে ৪০টি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানরা অংশ নেন। এ ছাড়া পর্যবেক্ষক ১৭টি দেশ ও ১০ টি আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরাও সম্মেলনে উপস্থিত ছিলেন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

হোমনায় আওয়ামীলীগের দু’গ্রুপের সংঘর্ষে আহত ৬,মামলা দায়ের, আটক ৩

হোমনায় আওয়ামীলীগের দু’গ্রুপের সংঘর্ষে আহত ৬,মামলা দায়ের, আটক ৩

ঝিনাইদহ জেলা বিএমএ’র কমিটি গঠন

থানা হবে মানুষের আস্থা ও বিশ্বাসের জায়গা, ভয়ের নয় : আইজিপি

কুমিল্লা-১ ও ২ আসনের সীমানা পুনর্বহালে হাইকোর্টের রায় স্থগিত,  কুমিল্লা-১ ( দাউদকান্দি -মেঘনা) এবং কুমিল্লা -২ (হোমনা-তিতাস) বহাল

ডুলাহাজারায় যুবলীগের বহি:ষ্কৃত সম্পাদকের পুনরায় দৌড়ঝাঁপ

ঝিনাইগাতীতে শিশির ভেজা সকাল নিয়ে আসছে শীতের আগাম বার্তা!

সুন্দরগঞ্জে ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী এমপির নিজস্ব অর্থায়নে পল্লীবন্ধু সেতুর ভিত্তি প্রস্তর স্থাপন

নেত্রকোনা জেলায় ইয়াবা ও চোলাই মদসহ গ্রেফতার ৩

কালীগঞ্জে পল্লী বিদ্যুতের ভুতুড়ে বিলে হয়রানির শিকার গ্রাহক

ভৈরবে ‘মাদক সম্রাট’ উমান মিয়া গ্রেফতার