crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

আফগানিস্তানে জুমার নামাজে বোমা হামলা, অন্তত ৬২ মুসল্লি নিহত

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
অক্টোবর ১৮, ২০১৯ ৪:২০ অপরাহ্ণ

মসজিদে হামলার পর এক যুবক এক আহত মুসল্লীকে হাসপাতালে নিয়ে যাচ্ছে।

অনলাইন ডেস্ক : আফগানিস্তানে জুমার নামাজের সময় একটি মসজিদে ভয়াবহ বোমা হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ৬২ মুসল্লি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরো ২৪ জন। হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

শুক্রবার দেশটির পূর্বাঞ্চলের নানগারহার প্রদেশের হাকসা মিনা জেলার এক মসজিদে এই হামলার ঘটনা ঘটে।

প্রাদেশিক সরকারের মুখপাত্র আতাউল্লাহ খোগ্যানি আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসিকে জানান, নামাজের সময় হঠাৎ বিস্ফোরণে মসজিদের ছাদ ভেঙে পড়ে। এতে নামাজরত মুসল্লিদের রক্তে ভেসে যায় মসজিদ।

নানগারহার প্রদেশের কাউন্সিলর সোহরাব কাদেরি বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, ‘ঘটনাস্থলে উদ্ধারকারী দল পাঠানো হয়েছে। ধ্বংসস্তূপ থেকে লাশ বের করা হচ্ছে। হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে।’

এদিকে এখন পর্যন্ত কেউ এ হামলার দায় স্বীকার করেনি। তবে নানগারহার প্রদেশে তালিবান ও ইসলামিক স্টেট (আইএস) সক্রিয় রয়েছে।

সূত্র : বিবিসি

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

গাংনীতে চুরির মিথ্যা অপবাদে গাছে বেঁধে নির্যাতন, অপমানে স্কুলছাত্রের আত্মহত্যা

কেএমপি’র মাদক বিরোধী অভিযানে মাদকসহ ২ ব্যবসায়ী গ্রেফতার

কেএমপি’র অভিযানে মা’দকসহ ২ মা’দক কারবারি গ্রে’ফতার

দিনাজপুর মহাসড়কে জীবনের ঝুঁকি নিয়ে জুম্মার নামাজ আদায়

ঘোড়াঘাটে নিখোঁজের ৪ দিন পর মুয়াজ্জিনের ম’রদেহ উদ্ধার

করোনাভাইরাস থেকে মুক্ত থাকার জন্য পুলিশ সদস্যদের ওষুধ দেয়া হবে: আইজিপি

কিশোরগঞ্জ চেম্বার অব কমার্সের পরিচালক নির্বাচিত হলেন জি. এস. শরীফ

কুমিল্লায় চতুর্থ আঞ্চলিক কাব ক্যাম্পুরী-২০১৯ এর পতাকা উত্তোলন করলেন জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর

তীব্র শীতে গরীব-দুঃখী শীতার্ত মানুষের পাশে দাঁড়ালেন নাগরপুরের ইউএনও সৈয়দ ফয়েজুল ইসলাম

হোমনায় করোনায় মৃত ব্যক্তির জন্য ফোন করলেই খাটিয়া পৌঁছে দিবে পুলিশ