crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

আনসার বাহিনীকে গ্রেফতারের ক্ষমতা দেয়ার বিষয়টি প্রোপাগান্ডা: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
অক্টোবর ২৫, ২০২৩ ৮:০৭ অপরাহ্ণ

 

ডেস্ক রিপোর্ট :
আনসার বাহিনীকে গ্রেফতারের ক্ষমতা দেয়ার বিষয়টি প্রোপাগান্ডা বা ভুল তথ্য বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

বুধবার সচিবালয়ে ‘মহান বিজয় দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণে আন্তঃমন্ত্রণালয় সভা শেষে তিনি এ কথা জানান।

আনসার বাহিনীকে গ্রেফতারের ক্ষমতা দেয়া হচ্ছে কি না- এ প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এটা একটা মিস ইনফরমেশন, আপনাদের ভুল ধারণা। ভুল ধারণা থেকেই প্রশ্নটা করছেন। আনসার বাহিনীকে গ্রেফতারের পারমিশন কখনো দেয়া হয়নি। আজও দেয়া হয়নি এবং কোনো আইন দ্বারা সেটা দেয়ার কোনো ক্ষমতা আমাদের নেই।’

তিনি বলেন, ‘আমাদের ফৌজদারি কার্যবিধির আওতার ভেতরে থেকে সব আইনশৃঙ্খলা বাহিনীকে কাজ করতে হবে। এই হলো মূলকথা। তাদের যে আইনটি আসছে, সেটি পরীক্ষা-নিরীক্ষার শেষ পর্যায়ে এখানে এসেছে। এটা আমাদের সংসদীয় স্থায়ী কমিটিতে গেছে, স্থায়ী কমিটির সদস্যরা এটি পরীক্ষা-নিরীক্ষা করবেন। সেখানে কোনো শব্দ, বাক্য যদি এ ধরনের প্রশ্নের অবতারণা করে, তবে সেগুলো কারেকশন হবে। এখানে প্রচলিত আইনের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। কোনো বাক্য যদি আইনের সাথে সাংঘর্ষিক হয় তাহলে সেটি তারা পরিশুদ্ধ করবেন জানিয়ে মন্ত্রী বলেন, যে কোনো বাহিনীকে প্রচলিত ফৌজদারি আইন মেনে কাজ করতে হয়। আমি একটি কথা স্পষ্ট করে বলে দিচ্ছি, এখানে ভুল বোঝাবুঝির কোনো অবকাশ নেই।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “আমি শুনতে পাচ্ছি, অনেক জায়গায় প্রচার হচ্ছে এবং বিভিন্ন মিডিয়ায় প্রকাশিত হয়েছে আনসার পুলিশের ক্ষমতা নিয়ে যাচ্ছে। এগুলো প্রোপাগান্ডা, সব মিস ইনফরমেশন। এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। আমরা সবসময় বলি, আমাদের দু’টি ফোর্সই নিরাপত্তা বাহিনীর সদস্য।”

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

চকরিয়ায় বনবিভাগের অভিযানে ২টি স্যালু মেশিনসহ ৩শত ফুট পাইপ ধ্বংস

বোদায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমণ দিবস পালিত

বোদায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমণ দিবস পালিত

জামালপুরে এডাবের বিজয় দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

বাংলাদেশের অর্থনীতি এখন বিশ্বের বর্ধনশীল পাঁচটি অর্থনীতির একটি: প্রধানমন্ত্রী

কেএমপি’র অভিযানে চা’ঞ্চল্যকর স্ত্রী হ’ত্যা মামলার যা’বজ্জীবন দ’ণ্ডপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার

রংপুরে রাস্তার গাছ কর্তনকালে পথচারীর মৃত্যু,পুলিশের সহায়তায় ২লাখ ৫০ হাজার টাকায় রফাদফা

গাইবান্ধায় করোনায় মোট আক্রান্ত ৩৩ জন

হোমনায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

কেএমপি’র অভিযানে মা-দ-ক-সহ ২ ব্যবসায়ী গ্রেফতার

কেএমপি’র অভিযানে মাদকসহ

কেএমপি’র অভিযানে মাদকসহ