crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

আজহারীসহ কিছু ধর্মীয় বক্তা সুকৌশলে জামায়াতের প্রচারণা চালাচ্ছে: ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আব্দুল্লাহ

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
জানুয়ারি ২৮, ২০২০ ৩:০৮ অপরাহ্ণ

এএসএম সা’-আদাত উল করীম:
ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আব্দুল্লাহ জামালপুর শহরের দয়াময়ী এলাকা কাচারী শাহী জামে মসজিদের নির্মাণকাজ পরিদর্শনে এসে বলেন, সাম্প্রতিক সময়ে বিভিন্ন ওয়াজ মাহফিলে আজহারীসহ কিছু ধর্মীয় বক্তা অত্যন্ত সূক্ষ্মভাবে জামায়াতের প্রচারণা চালাচ্ছে। বর্তমানে প্রকাশ্যে জামায়াতের রাজনীতির সুযোগ না থাকায় কৌশলে বিভিন্ন ওয়াজ মাহফিলে এসব বক্তা জামায়াতের পক্ষে কথাবার্তা বলছেন। তারা কোরআন-হাদিসের যেসব ব্যাখ্যা দেয় তার অধিকাংশই মিথ্যা কথার আশ্রয় নিয়ে আজেবাজে কথা বলে।  ২৮ জানুয়ারি মঙ্গলবার দুপুরে শহরের দয়াময়ী এলাকার গৌরিপুর কাচারীতে নির্মাণাধীন ইসলামিক ফাউন্ডেশনের মডেল মসজিদের নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শনকালে বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, ফেসবুক, ইউটিউবসহ বিভিন্ন সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ধর্মীয় বিষয়ে বিতর্কিত বক্তব্যগুলো সরকারের নজরে এসেছে। এসব বিষয়ে ব্যবস্থা নিতে সরকার ইতোমধ্যে কাজ শুরু করেছে। প্রতিমন্ত্রী সামাজিকভাবে এসব বক্তাদের প্রতিহত করার আহ্বান জানান। এই সময় তার সাথে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মির্জা আজম এমপি, জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক, অতিরিক্ত পুলিশ সুপার মো. বাছির উদ্দিন, জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব ফারুক আহাম্মেদ চৌধুরীসহ দলীয়, সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ময়মনসিংহে বিভাগীয় মেলার উদ্বোধন

সারা দেশে করোনায় আরও একজনের মৃত্যু, শনাক্ত ২৭

আগামী নির্বাচন গণতন্ত্রের একটি ঐতিহাসিক দৃষ্টান্ত হয়ে থাকবে : প্রধান উপদেষ্টা

ইসমে আযমের ফজিলত

কালীগঞ্জ থানার এসআই দেলোয়ার হোসেনের সাংবাদিকের সাথে অশোভন আচরণের প্রতিবাদে কালীগঞ্জ প্রেসক্লাবের নিন্দা ও ক্ষোভ

ডোমারে সড়ক পরিবহণ আইনের সচেতনতা সৃষ্টির লক্ষ্যে লিফলেট বিতরণ

কোটচাঁদপুরের দোড়া ইউনিয়নের চেয়ারম্যান কাবিলের বিরুদ্ধে তিন নারী মেম্বারের লিখিত অভিযোগ!

পদ্মার ইলিশ চেনার উপায়

ডিসেম্বরের প্রথমার্ধেই জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হবে: সিইসি

ঝিনাইদহে নানা আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে পালিত