crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

আ.লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না: প্রধান উপদেষ্টা

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
নভেম্বর ১৪, ২০২৫ ৮:১১ অপরাহ্ণ

 

ক্রাইম পেট্রোল ডিজিটাল ডেস্ক।।
কার্যক্রম নিষিদ্ধ থাকায় আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়ন মন্ত্রী ব্যারোনেস জেনি চ্যাপম্যানের সঙ্গে বৈঠকে একথা জানান তিনি।

শুক্রবার (১৪ নভেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রধান উপদেষ্টা বলেন, ‘স*ন্ত্রাসবিরোধী আইনের অধীনে কার্যক্রম স্থগিত থাকায় আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না এবং নির্বাচন কমিশন পরবর্তীতে নিবন্ধিত রাজনৈতিক দলের তালিকা থেকে দলটিকে বাদ দিয়েছে।

তিনি বলেন, ‘আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অংশগ্রহণমূলক হবে। এবারের নির্বাচনে ১০ লাখ তরুণ ভোটার নিজেদের ভোটাধিকার প্রয়োগ করবেন। যারা গত ১৬ বছরে আওয়ামী লীগের দুঃশাসনের সময় অনুষ্ঠেয় তিনটি সংসদ নির্বাচনে ভোট দিতে পারেননি।’

বৈঠকে ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন অনুষ্ঠিত হবে উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, ‘এবারের নির্বাচন হবে অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক। যেখানে বিপুল সংখ্যক ভোট পড়ার সম্ভাবনা রয়েছে।’

জুলাই সনদের প্রসঙ্গে তিনি বলেন, ‘জুলাই সনদ বাংলাদেশের জন্য একটি নতুন সূচনা। যা গত বছরের ঐতিহাসিক জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী লাখ লাখ মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে।’

বৃহস্পতিবারের ওই বৈঠকে আসন্ন নির্বাচন ছাড়াও বাণিজ্য সম্প্রসারণ, রোহিঙ্গা সংকট এবং বিমান ও সামুদ্রিক খাতে যুক্তরাজ্যের সঙ্গে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির মতো বিষয়গুলো নিয়েও আলোচনা হয়।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ঝিনাইদহে কৃষক রতন হত্যার মূল আসামীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন

ডোমারে গোমনাতীতে ৩দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিল সমাপ্ত

সাবেক ডিবি প্রধান হারুন অর রশীদের আয়কর নথি জব্দের নির্দেশ

মাদারীপুরে ডা’কাতির প্রস্তুতিকালে দেশীয় অ’স্ত্রসহ ৫ ডা’কাত গ্রেফতার

ভারতে মুসলিম হত্যার প্রতিবাদে সৈয়দপুরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

নাসিরনগরে ৬৪ কেজি গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ী আটক

সরকারি কর্মকর্তারা অনিয়ম করলে কঠোর শাস্তির ব্যবস্থা: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

তেতুঁলিয়ায় ৩০ কেজি ওজনের বাঘাইড় ৪৫ হাজার টাকায় বিক্রি

তেতুঁলিয়ায় ৩০ কেজি ওজনের বাঘাইড় ৪৫ হাজার টাকায় বিক্রি

তারেক রহমানের বিরুদ্ধে কটূক্তি করায় জামালপুর ড্যাবের প্রতিবাদ

ঘোড়াঘাটে দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা