crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

অতিরিক্ত দামে দ্রব্য সামগ্রী বিক্রির অভিযোগে বানেশ্বরে ব্যবসায়ীকে জরিমানা

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মার্চ ১২, ২০২৬ ৯:১২ অপরাহ্ণ

 

পুঠিয়া(রাজশাহী)প্রতিনিধি।।
পবিত্র ঈদ-উল-ফিতরকে সামনে রেখে বাজারে অতিরিক্ত মূল্য আদায় ও ভোক্তা প্র*তারণা ঠেকাতে রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর বাজারে অভিযান ও মনিটরিং পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

বৃহস্প্রতিবার (১২ মার্চ ২০২৬) পুঠিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শিবু দাস এর নেতৃত্বে বানেশ্বর বাজারের বিভিন্ন কাপড় ও প্রসাধনী সামগ্রীর দোকানে এ তদারকি কার্যক্রম চালানো হয়। এসময় দোকানগুলোতে পণ্যের মূল্য তালিকা, বিক্রয়মূল্য এবং ভোক্তা অধিকার সংক্রান্ত বিষয়গুলো খতিয়ে দেখা হয়।

অভিযানকালে ব্যবসায়ীদের কঠোরভাবে সতর্ক করে দেওয়া হয়, ঈদকে কেন্দ্র করে কোনোভাবেই অতিরিক্ত দাম আদায় করা যাবে না। ক্রেতাদের সঙ্গে প্রতারণা বা অযৌক্তিক মূল্য বৃদ্ধি করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়।

এসময় বাজারে বিভিন্ন অসঙ্গতি পরিলক্ষিত হওয়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক ব্যবসায়ীকে অর্থদণ্ড প্রদান করা হয়।

উপজেলা প্রশাসন জানায়, পবিত্র রমজান মাসে বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং ভোক্তাদের স্বার্থ সুরক্ষায় নিয়মিতভাবে এ ধরনের অভিযান ও মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

হোমনায় যুব সমাজের উদ্যোগে দৃষ্টিনন্দন বাঁশের সেতু উদ্বোধন

হোমনা উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের শ্বশুরের দাফন সম্পন্ন

প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ, উত্তীর্ণ ৩৭,৫৭৪

প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ, উত্তীর্ণ ৩৭,৫৭৪

গৌরীপুরে কঠোর লকডাউন বাস্তবায়নে ২৩ জনের জরিমানা

হোমনায় নির্মিত উন্নয়ন প্রকল্প উদ্বোধন করেন সেলিমা আহমাদ এমপি

হোমনায় নির্মিত উন্নয়ন প্রকল্প উদ্বোধন করেন সেলিমা আহমাদ এমপি

সুনামগঞ্জে বুনিয়াদি প্রশিক্ষণার্থীদের জেলা পুলিশ সুপার কার্যালয় পরিদর্শন

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৬ মা’দক কারবারি গ্রেফতার

জামালপুরে পৌরসভার ত্রাণ লুটের মামলায় গ্রেপ্তার ৫

সুন্দরগঞ্জে আই এইচ সেবা সংস্থার দ্বিতীয় দফায় জনগণের কল্যাণে ফ্রী এ্যাম্বুলেন্স সেবা চালু

এলজিইডি দেশের রোল মডেল হতে পারে- স্থানীয় সরকার মন্ত্রী

এলজিইডি দেশের রোল মডেল হতে পারে- স্থানীয় সরকার মন্ত্রী