crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

জামালপুরের দেওয়ানগঞ্জে জমির বিরোধে প্রাণ গেল ২ সহোদরের

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
নভেম্বর ৩০, ২০১৯ ২:২৫ অপরাহ্ণ

এএসএম সা’-আদাত উল করীম:
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় দুই সহদোর ভাই নিহত হয়েছেন। গতকাল শুক্রবার ২৯ নভেম্বর এই হামলার ঘটনা ঘটে। আজ শনিবার ৩০ নভেম্বর ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুই ভাই মারা যান।নিহত দুই ভাই হলেন ইউসুফ আলী (৪৫) ও তাঁর ভাই আবদুল জলিল (৫৫)। তাঁদের বাবার নাম হারান আলী। উপজেলার সানন্দবাড়ী এলাকার লম্বাপাড়া গ্রামের বাসিন্দা তারা। দুজনই ছিলেন কৃষক। 
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে এক খণ্ড জমি নিয়ে একই এলাকার জাকির হোসেনের সঙ্গে হারান আলীর বিরোধ চলে আসছিল। বিরোধপূর্ণ জমিতে গতকাল শুক্রবার দুপুরে হারান আলী তার দুই ছেলে ইউসুফ আলী ও আবদুল জলিল ঘর তুলতে যান। এ সময় জাকির হোসেন ও তার লোকজন তাদের ওপর হামলা চালায়। হামলায় তারা আহত হন। স্থানীয় লোকজন প্রথমে উদ্ধার করে দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ময়মনসিংহ মেডিকেল হাসপাতাল এবং পরে উন্নত চিকিৎসার জন্যে গত রাতে ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় ওই দুই ভাই আজ শনিবার ভোরে মারা যান।এ ব্যাপারে জাকির হোসেনের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তার মুঠোফোনটি বন্ধ রয়েছে।

দেওয়ানগঞ্জের সানন্দবাড়ী পুলিশ তদন্তকেন্দ্রের উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন সংবাদ মাধ্যমকে বলেন, ‘দু’জন মারা যাওয়ার খবর  আমরা পেয়েছি। জমি সংক্রান্ত বিরোধের জের ধরে মারামারির ঘটনায় ওই দু ’জন নিহত হয়েছেন। ঢাকা মেডিকেল কলেজে লাশ দু’টির ময়নাতদন্ত সম্পন্ন হওয়ার পর দেওয়ানগঞ্জে আনা হবে। পরে অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

কেএমপি’র মাদক বিরোধী অভিযানে মাদকসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

কুষ্টিয়া-ঈশ্বরদী সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

কুষ্টিয়া-ঈশ্বরদী সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

রংপুরে এরশাদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাপা’র কর্মসূচি

পঞ্চগড়ে যৌতুকের টাকা না পেয়ে গৃহবধূকে হত্যা

পঞ্চগড়ে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

কেএমপি’র অভিযানে মা’দক ও মোটরসাইকেলসহ ২ মা’দক কারবারি গ্রে’ফতার

রংপুরে ছাগলকে কেন্দ্র করে বাড়িঘর ভা’ঙচুর ও লু’টপাট

রংপুরে ছাগলকে কেন্দ্র করে বাড়িঘর ভা’ঙচুর ও লু’টপাট

দিনাজপুরে বিশ্ব বসতি দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত

পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরে ভারত ফেরত দম্পতির করোনা শনাক্ত

নাসিরনগরে সরকারিভাবে বোরো ধান ক্রয়ের উদ্বোধন

নাসিরনগরে সরকারিভাবে বোরো ধান ক্রয়ের উদ্বোধন