crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

ডোমারে ল্যাম্বের শ্রেষ্ঠ কর্মী ও প্রতিষ্ঠানকে সম্মাননা প্রদান

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
সেপ্টেম্বর ১৮, ২০১৯ ৩:০১ অপরাহ্ণ

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>
“প্রাতিষ্ঠানিক ডেলিভারি নিশ্চিত করি, মা ও শিশু মৃত্যু রোধ করি” এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নীলফামারীর ডোমারে উপজেলা পর্যায়ে কর্মরত সকল কর্মীদের নিয়ে মা, শিশু ও কিশোর-কিশোরী স্বাস্থ্যের উন্নয়নের ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য শ্রেষ্ঠ কর্মী ও প্রতিষ্ঠানকে সম্মাননা প্রদান করা হয়েছে।
বুধবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় ল্যাম্ব ডোমার উপজেলা অফিস চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করেন ল্যাম্ব-প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ “শো” প্রকল্প। ডোমার সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোসাব্বের হোসেন মানু’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডোমার উপজেলা পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমেদ। বিশেষ অতিথি হিসাবে পৌর মুক্তিযোদ্ধা কমান্ডার ইলিয়াছ হোসেন, গোমনাতী ইউপি চেয়ারম্যান আব্দুল হামিদ সরকার, পাঙ্গাপটুকপুর ইউপি চেয়ারম্যান এমদাদুল ইসলাম, ভোগডাবুড়ী ইউপি চেয়ারম্যান একরামুল হক, নারী নেত্রী আসমা সিদ্দিকা বেবী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের মূল প্রবন্ধ উপস্থাপন করেন ল্যাম্বের টেকনিক্যাল কো-অর্ডিনেটর জীবন কুমার পোদ্দার। এ ছাড়াও ল্যাম্বের ফিল্ড কো-অর্ডিনেটর আব্দুস সালাম, মোস্তফা জামান, রফিকুল ইসলাম, আনিছুর রহমান আনিস, মতিয়ার রহমান, এমএন্ডইডিও জয়ন্ত কর্মকার, ডাঃ তরিকুল ইসলাম,স্বাস্থ্য পরিদর্শক বেলাল উদ্দিন, আফরোজা খানম প্রমুখ বক্তব্য বক্তব্য রাখেন। গ্লোবাল এ্যাফেয়ার্স ক্যানাডার অর্থায়নে, ল্যাম্ব প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর কারিগরি সহায়তায় উপজেলা পর্যায়ে স্বাস্থ্যের উন্নয়নের ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য শ্রেষ্ঠ কর্মী ও প্রতিষ্ঠানের ব্যক্তিদের মাঝে ৩৩ জনকে সম্মাননা ক্রেস্ট ও পুরস্কার প্রদান করা হয়।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

রংপুরে মুজিববর্ষ উপলক্ষে প্রাইম মেডিক্যাল কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক সপ্তাহ উদ্বোধন

ময়মনসিংহ-৩,আসনে অ্যাড. নিলুফার আনজুম পপি বিজয়ী

তিতাসে মাটি কাটতে বাধা দেওয়ায় গৃহবধূকে র*ক্তাক্ত জখম ও শ্লী*লতাহানি

নাগরপুরে তীব্র শীতে জমেছে ফুটপাতের কাপড়ের দোকানগুলো

সোনারগাঁয়ে জমা-জমিকে কেন্দ্র করে বাবাকে পি*টিয়ে জখম করল ছেলে-মেয়েরা

কেএমপি’র খালিশপুর থানা পুলিশের অভিযানে ৪টি চো’রাই মোটরসাইকেল উদ্ধারসহ চো’র চক্রের ৩ সদস্য গ্রেফতার

কেএমপি’র অভিযানে মা’দকসহ ৬ মা’দক কারবারি গ্রে’ফতার

রংপুরে নিখোঁজ মাদ্রাসাছাত্র এজাজুল ইসলামের মরদেহ নদী থেকে উদ্ধার

কেএমপি’র সোনাডাঙ্গা মডেল থানার অভিযানে দেশীয় অ’স্ত্র ও মোটরসাইকেলসহ খুলনার ২ শীর্ষ স’ন্ত্রাসী গ্রেফতার

খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার জন্য স্বরাষ্ট্রমন্ত্রীকে ফের পরিবারের চিঠি