crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

পঞ্চগড়ে নানা আয়োজনে জেলা পুলিশের মুক্ত দিবস পালন, শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
নভেম্বর ২৯, ২০২৬ ৭:৫১ অপরাহ্ণ

 

পঞ্চগড় প্রতিনিধি:
যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে পঞ্চগড়ে পালিত হয়েছে ঐতিহাসিক মুক্ত দিবস। ১৯৭১ সালের ২৯ নভেম্বর পাকিস্তানি হানাদার বাহিনীর কবল থেকে মুক্ত হয়েছিল পঞ্চগড় জেলা। ঐতিহাসিক এ দিনটি স্মরণে রবিবার (২৯ নভেম্বর) জেলা পুলিশসহ বিভিন্ন সরকারি ও সামাজিক সংগঠনের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচি পালন করা হয়।

দিবসটি উপলক্ষে সকালে পঞ্চগড় পুলিশ সুপারের কার্যালয়ের সামনে স্থাপিত শহিদ স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া নিবেদন করেন পুলিশ সুপার মো. আবু সাইম। পরে জেলা পুলিশের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি জেলা পরিষদ চত্বরে অবস্থিত বধ্যভূমিতে গিয়ে শেষ হয়। সেখানে শহিদ স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও তাঁদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়।

এরপর পঞ্চগড় কেন্দ্রীয় শহিদ মিনারে জেলা প্রশাসনের আয়োজনে মুক্ত দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় মহান মুক্তিযুদ্ধের স্মৃতিচারণের পাশাপাশি শহিদদের আত্মত্যাগ ও বীর মুক্তিযোদ্ধাদের অসামান্য অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোছা. শুকরিয়া পারভীন, পুলিশ সুপার মো. আবু সাইম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. ফরহাদ হোসেন, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, সাংবাদিক, শিক্ষক-শিক্ষার্থীসহ জেলা পুলিশ ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

প্রতি বছরের মতো এবারও নানা আয়োজনের মধ্য দিয়ে পঞ্চগড়ে মুক্ত দিবস পালন করা হয়। এসব কর্মসূচির মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস, শহীদদের আত্মত্যাগ এবং বীর মুক্তিযোদ্ধাদের বীরত্বগাথা নতুন প্রজন্মের কাছে তুলে ধরার পাশাপাশি দেশপ্রেম ও মুক্তিযুদ্ধের চেতনা জাগ্রত করার আহ্বান জানানো হয়।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

মালয়েশিয়ায় নির্মাণাধীন ভবন ধ’সে নি’হত ৩ বাংলাদেশি, নিখোঁজ ৩

কর্তৃপক্ষের গাফিলতিতে সাড়ে ৩ বছরেও সম্পন্ন হয় নি ঘনিয়ারচর উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের সম্প্রসারণ কাজ!

জামালপুরে গোয়েন্দা পুলিশের অভিযানে মাদক ও নগদ অর্থসহ গ্রেফতার ৩ 

ঝিনাইদহে পল্লী বিদ্যুত সমিতির উঠান বৈঠক অনুষ্ঠিত

ঝিনাইদহে জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়নে করণীয় শীর্ষক নাগরিক সংলাপ অনুষ্ঠিত

ডোমারে বিএনপি’র বিক্ষোভ মিছিল

কিশোরগঞ্জে বিশ্ব বসতি দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

পঞ্চগড়ের বোদা উপজেলায় ট্রাক্টরের চাপায় একজনের মৃত্যু

কিশোরগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে পত্রিকার হকারদের মাঝে ঈদ উপহার বিতরণ ও ইফতারের আয়োজন

কেএমপি’র অভিযানে মা’দক ও নগদ অর্থসহ ২ ব্যবসায়ী গ্রে’ফতার

কেএমপি’র অভিযানে মা’দক ও নগদ অর্থসহ ২ ব্যবসায়ী গ্রে’ফতার