crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

নৈ*রাজ্য, স*হিংসতা ও স*ন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে কিশোরগঞ্জের করিমগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত 

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
নভেম্বর ২৬, ২০২৬ ৮:০৩ অপরাহ্ণ

 

মোঃ আল আমিন, কিশোরগঞ্জ  থেকে।।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের দেশব্যাপী নৈরাজ্য, সহিংসতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে কিশোরগঞ্জের করিমগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে বিএনপির উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচির শুরুতে করিমগঞ্জ সরকারি কলেজ প্রাঙ্গণে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান বক্তা ও নেতৃত্বদানকারী হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি জালাল মোহাম্মদ গাউস। তিনি সদ্য ঘোষিত করিমগঞ্জ-তাড়াইল (কিশোরগঞ্জ-৩) আসনের শূন্য সংসদ সদস্য পদে উপনির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী।

সমাবেশে বক্তারা দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা, নৈরাজ্য ও সহিংস কর্মকাণ্ড কঠোরভাবে প্রতিহত করার প্রত্যয় ব্যক্ত করেন।

সমাবেশ শেষে জালাল মোহাম্মদ গাউসের নেতৃত্বে কলেজ প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় করিমগঞ্জ সরকারি কলেজ প্রাঙ্গণে এসে শেষ হয়।

বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার সহস্রাধিক মানুষ অংশগ্রহণ করেন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

দাউদকান্দিতে ১০৩ প্রাথমিক বিদ্যালয়ে প্রজেক্টর ও সাউন্ড সিস্টেম বিতরণ

শিক্ষা প্রতিষ্ঠান খোলার প্রস্তুতি, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে নিয়মিত ক্লাস

২৫বছর ধরে পথচারীদের অপেক্ষায় দাঁড়িয়ে মেলান্দহের গোল-ডোবা ব্রিজ

গাইবান্ধায় ‘মাদক’ মামলায় ১ নারীর আমৃত্যু কারাদণ্ড

টানা বর্ষণে পুঠিয়ায় পাকা ধানের ক্ষতির শঙ্কা, বিপাকে কৃষক

গাজার হাসপাতালে ইসরাইলের হামলার নিন্দা ইরান দূতাবাসের

কেএমপি’র মাদক বিরোধী অভিযানে মাদকসহ ২ ব্যবসায়ী গ্রেফতার

রাজধানীসহ দেশের আট জেলার ১১টি সরকারি হাসপাতালে দুদকের অভিযান

দিনাজপুরে জেএসকেএস’র উদ্যোগে দলিত জনগোষ্ঠীর জন্য উপযোগী পরিবেশ সৃষ্টিতে সমন্বয় সভা

জামালপুরে দরিদ্রদের মাঝে কম্বল বিতরণ করলেন পুলিশের সাবেক অতিরিক্ত আইজিপি মোখলেসুর রহমান