crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

করিমগঞ্জে সুপারি পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
নভেম্বর ১৮, ২০২৬ ৮:১৭ অপরাহ্ণ

মোঃ আল আমিন, কিশোরগঞ্জ থেকে।।

কিশোরগঞ্জের করিমগঞ্জে সুপারি পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আলমগীর হোসেন (৩৩) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল আনুমানিক ১০ টার দিকে উপজেলার নিয়ামতপুর ইউনিয়নের নাহিরাজপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আলমগীর হোসেন ওই এলাকার মৃত জমির উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে সুপারি পাড়ার জন্য গাছে ওঠেন আলমগীর। এ সময় পাশের একটি ভাঙা সুপারি গাছ সরাতে গিয়ে অসাবধানতাবশত পাশ দিয়ে যাওয়া বৈদ্যুতিক তারের সংস্পর্শে আসেন তিনি। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গাছ থেকে নিচে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিয়ামতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল হেলিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “সুপারি পাড়তে গাছে উঠে পাশের একটি ভাঙা সুপারি গাছ সরাতে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে পড়েন আলমগীর। পরে নিচে পড়ে গেলে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।”

এ বিষয়ে করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেব খান জানান,  “খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত শেষে দুর্ঘটনার বিস্তারিত জানা যাবে।”

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

নারায়ণগঞ্জে সেফটি ট্যাংক বিস্ফোরণে নিহত ২, আহত ২

ঝিনাইদহে লকডাউন না মানায় ৩০ জনকে জরিমানা করোনার উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৪ জন!

বিরলে শতাধিক তৃণমূল পর্যায়ের নেতা-কর্মী ফ্যাসিস্ট আওয়ামীলীগ থেকে পদত্যাগ

ঝিনাইদহে সন্ত্রাসীদের অত্যাচারে বাড়িছাড়া ১৫ টি পরিবার , প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন

আখেরি মোনাজাতের মাধ্যমে নীলফামারীর ইজতেমা শেষ

কালীগঞ্জ অগ্রণী ব্যাংকের দুই কোটি টাকা আত্মসাৎ, ম্যানেজারসহ ২ কর্মকর্তা বরখাস্ত

হোমনায় তালাবদ্ধ বাসা থেকে গৃহবধূর লাশ উদ্ধার

হোমনায় মুক্তিযোদ্ধাদের কম্বল উপহার দিলেন ওসি

দুরন্ত বাংলা কালচারাল একাডেমীর সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধ*র্ষণচেষ্টার অভিযোগে ২ বৃদ্ধ গ্রেফতার