crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

হোমনায় মোবাইল চার্জ দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে শিক্ষকের মৃত্যু

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
সেপ্টেম্বর ২৩, ২০২৬ ৮:৪৫ অপরাহ্ণ

 

মইনুল ইসলাম মিশুক,হোমনা উপজেলা প্রতিনিধি।।

কুমিল্লার হোমনায় মোবাইল ফোন চার্জ দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে মো. নাজমুল ইসলাম (২৩) নামে এক স্কুলশিক্ষক মারা গেছেন। আজ (বুধবার) সকালে উপজেলার ঘাড়মোড়া ইউনিয়নের মনিপুর গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে নিজ ঘরে মোবাইল ফোন চার্জে দিতে গিয়ে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হন নাজমুল ইসলাম। পরে পরিবারের সদস্যরা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে পরীক্ষা নিরীক্ষা করে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত নাজমুল ইসলাম মণিপুর আদর্শ প্রি-ক্যাডেট স্কুলের শিক্ষক ছিলেন। তিনি মণিপুর গ্রামের মরহুম নজরুল ইসলামের ছেলে।

উল্লেখ্য, মাত্র দেড় মাস আগেই তার বাবা মারা যান। পরপর পরিবারের দুই উপার্জনক্ষম সদস্যকে হারিয়ে স্বজনদের মধ্যে শোকের মাতম চলছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টমাস বড়ুয়া জানান, “পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।”

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

রংপুরে ১ কোটি ৩৭ লাখ টাকা মূল্যের নকল ব্যান্ডরোল জব্দ

ঝিনাইদহে সদর এমপির পিএস সহ দু’জনকে কুপিয়ে আহত করায় মহাসড়ক অবরোধ

সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পি.পি.ই দিলেন প্রকৌশলী হেলাল

দেশে করোনায় মৃত্যুর সর্বোচ্চ রেকর্ড ১৪৩, নতুন শনাক্ত ৮৩০১

কেএমপি’র লবণচরা থানা পুলিশের অভিযানে ৪ লাখ ৬১ হাজার টাকা মূল্যের জা’ল নোটসহ গ্রেফতার-১

এনসিসির প্রস্তাব থেকে সরে এলো ঐকমত্য কমিশন: ড. আলী রীয়াজ

মোবাইল ফোনের তেজস্ক্রিয়া মানব দেহের জন্য ক্ষতিকর !

শৈলকুপায় সুষ্ঠু নির্বাচনের দাবিতে স্বতন্ত্র মেয়র প্রার্থীর সংবাদ সম্মেলন

পুঠিয়ায় কাজীর আ’ত্মহত্যা

মিরপুরের কুর্শা ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী মাহবুবের জনসেবায় কাজ করার চেষ্টা