crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

পঞ্চগড়ে মাতৃসেবা ফার্মেসির বিরুদ্ধে অ*পপ্রচারের অভিযোগ, প্রকৃত সত্য তুলে ধরার দাবি

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
সেপ্টেম্বর ২২, ২০২৬ ৮:৪৩ অপরাহ্ণ

 

পঞ্চগড় প্রতিনিধি।।

মাতৃসেবা ফার্মেসির বিরুদ্ধে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত অ*পপ্রচার চালানোর অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন প্রতিষ্ঠানটির সংশ্লিষ্টরা। একই সঙ্গে আট মাসের অন্তঃসত্ত্বা নারীর গর্ভের সন্তান মৃত্যুর সঙ্গে ফার্মেসি বা তাদের দেওয়া ওষুধের কোনো সম্পর্ক নেই বলেও দাবি করা হয়েছে।

তারা বলেন, জগদল বাজারে গর্ভবতী মায়েদের সেবা দেওয়ার মতো কোনো নারী পল্লী চিকিৎসক না থাকায় তিনি এ ধরনের সেবামূলক কার্যক্রম শুরু করেন। গর্ভবতী নারীদের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা, ওজন ও রক্তচাপ মাপাসহ বিভিন্ন সেবা তিনি বিনামূল্যে দিয়ে আসছিলেন। নারী হওয়ায় গ্রামের অনেক মা-বোন তার কাছে নিজেদের বিভিন্ন সমস্যার কথা স্বাচ্ছন্দে বলতে পারতেন বলেও জানান তিনি।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম সংলগ্ন পঞ্চগড় জেলা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব কথা বলা হয়।

লিখিত বক্তব্যে বলা হয়, গত ২৭ আগস্ট থেকে কয়েকটি গণমাধ্যমের নাম উল্লেখ করে ফার্মেসির পক্ষ থেকে দাবি করা হয়েছে, তাদের কাছে টাকা দাবি করা হয়েছিল। টাকা দিতে অস্বীকৃতি জানানোয় মাতৃসেবা ফার্মেসি ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ প্রচার করা হয়েছে বলে অভিযোগ করা হয়। ওই প্রচারের ফলে ফার্মেসির দীর্ঘদিনের সুনাম ক্ষুণ্ন হয়েছে এবং সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ও ভুল ধারণার সৃষ্টি হয়েছে বলেও দাবি করা হয়।

সংবাদ সম্মেলনে বলা হয়, গর্ভস্থ শিশুটির মৃত্যুর সঙ্গে মাতৃসেবা ফার্মেসি বা ফার্মেসি থেকে দেওয়া কোনো ওষুধের কোনো সম্পর্ক নেই। এ বিষয়ে শারমিন আক্তার ও সামী মিজানুর রহমানের নামে একটি লিখিত বক্তব্য রয়েছে বলে দাবি করা হয়। সেখানে শিশুর মৃত্যুর ঘটনায় ফার্মেসির মালিকের কোনো দোষ বা দায় নেই বলে উল্লেখ করা হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। ওই লিখিত বক্তব্যের মূল কপি সাংবাদিকদের সামনে উপস্থাপন এবং ফটোকপি সরবরাহ করা হয়।

লিখিত বক্তব্যে আরও বলা হয়, গত ১ সেপ্টেম্বর জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর মাতৃসেবা ফার্মেসিতে অভিযান পরিচালনা করে। ওই অভিযানে একটি অ্যান্টিবায়োটিক-সংক্রান্ত অসতর্কতা বা কারিগরি কারণে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫২ ধারায় জরিমানা করা হয়েছে বলে দাবি করা হয়। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়, তারা আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ পরিশোধ করেছে।
তবে কিছু সাংবাদিক ও গণমাধ্যমে বিষয়টি ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে বলে অভিযোগ করেন ফার্মেসির মালিক মোছাঃ রোকসানা আক্তার।

তিনি বলেন, “বিভিন্ন সংবাদে ভুল ওষুধ বা প্রেসক্রিপশনের কারণে শিশুর মৃত্যুর জন্য ফার্মেসিকে দায়ী করে মোবাইল কোর্টে জরিমানা করার কথা উল্লেখ করা হয়েছে। এ ধরনের ভুল ব্যাখ্যা ও তথ্যের ভিত্তিতে সংবাদ প্রকাশের তীব্র প্রতিবাদ জানান তিনি।”

সংবাদ সম্মেলনে ফার্মেসির পক্ষ থেকে আরও দাবি করা হয়, বিভিন্ন প্রচারণার কারণে অনেক গ্রাহক ও রোগী বর্তমানে ফার্মেসিতে আসা বন্ধ করে দিয়েছেন। এতে প্রতিষ্ঠানটি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি সামাজিকভাবেও মা*নহানির শিকার হচ্ছে।

তারা বলেন, “আমাদের ফার্মেসি সবসময় আসল ও মানসম্মত ওষুধ বিক্রির চেষ্টা করে আসছে এবং ভবিষ্যতেও করবে। পূর্বের কোনো অসতর্কতার জন্য আমরা অনুতপ্ত এবং ভবিষ্যতে আরও সতর্ক ও দায়িত্বশীলভাবে সেবা দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছি।”

পঞ্চগড়ের জগদল বাজারের পল্লী চিকিৎসক ও মেডিসিন ব্যবসায়ী মোছাঃ রোকসানা আক্তার তার বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ তুলে সংবাদ প্রকাশের প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলনে এই লিখিত বক্তব্য উপস্থাপন করেন।

সংবাদ সম্মেলনে সংশ্লিষ্টরা গণমাধ্যমের প্রতি প্রকৃত তথ্য যাচাই করে সংবাদ প্রকাশের আহ্বান জানান। একই সঙ্গে অপপ্রচারের কারণে সাধারণ মানুষের মধ্যে তৈরি হওয়া ভয় ও ভুল ধারণা দূর করতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন তারা।

এ সময় পঞ্চগড় জেলা প্রেসক্লাবের সহসভাপতি আব্দুর রহিম ও এনামুল হক, সাধারণ সম্পাদক ডিজার হোসেন বাদশা, সাংগঠনিক সম্পাদক রাসেদুল ইসলাম, কোষাধ্যক্ষ সাদেকুজ্জামানসহ প্রেসক্লাবের অন্যান্য সম্পাদক ও সদস্য ফারুক, মিম, ময়নুল, কাফী ও রাকিব হাসান। এছাড়া সাংবাদিক মাহাবুব আলম, ফেরদৌসসহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সোনারগাঁওয়ে নৌকাডুবিতে নারী নিহত-১, একই পরিবারের ৪ জন নিখোঁজ, উদ্ধার ৮

দিনাজপুর জেলা পরিষদের আয়োজনে ২৫ লক্ষ টাকার অনুদানের চেক বিতরণ

পুঠিয়ার হাটে অতিরিক্ত হাসিল আদায়ের অভিযোগে প্রশাসনের অভিযান

সরিষাবাড়ীতে বসত ঘর ভাংচুর,লুটতরাজ ও মারপিটের ঘটনায় আদালতে মামলা

ঝিনাইদহে লাইকি ও টিকটকারীরা রয়েছে পুলিশের টার্গেটে

জুমুআ’র নামাজের ছয়টি গুরুত্বপূর্ণ আদব

জামালপুরে ১৪শ’ বোতল ফেন্সিডিল ও ২৪ বোতল ভারতীয় মদসহ আটক ৩

শেরপুরের ঝিনাইগাতীতে স্থানীয় নেতৃত্বে মাল্টি স্টেকহোল্ডার ফোরাম গঠন

হোমনায় পথচারীদের মধ্যে পুষ্টিকর খাবার মাছ বিতরণে ইউএনও

চুয়াডাঙ্গার যুবলীগ নেতা মিলনকে কুপিয়ে জখম, ঢাকা মেডিকেলে রেফার্ড