crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

পুঠিয়ায় রাস্তা পার হতে গিয়ে পিকআপের ধাক্কা, বৃদ্ধের মৃত্যু

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
আগস্ট ৯, ২০২৬ ৯:২৭ অপরাহ্ণ

 

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি:
রাজশাহীর পুঠিয়ায় মালবোঝাই পিকআপের ধাক্কায় মোঃ আব্দুল আউয়াল (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। রবিবার (৯ আগস্ট) সকালে পুঠিয়া-আড়ানী আঞ্চলিক সড়কের ত্রিমোহনী বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম এতথ্য নিশ্চিত করেন।
নিহত আব্দুল আউয়াল পুঠিয়া উপজেলার কান্দ্রা দুদুর মোড় এলাকার মৃত আবতাব উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকাল আনুমানিক ৮টার দিকে ত্রিমোহনী বাজার এলাকায় রাস্তা পার হচ্ছিলেন আব্দুল আউয়াল। এ সময় পুঠিয়া-আড়ানী আঞ্চলিক সড়ক দিয়ে যাওয়ার সময় একটি মালবোঝাই পিকআপ তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই পথিমধ্যে তার মৃত্যু হয়।
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

দুর্ঘটনার বিষয়ে সংশ্লিষ্ট পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম বলেন, আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

হোমনায় জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে র‌্যালি, পোনা মাছ অবমুক্তকরণ, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

হোমনায় জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে র‌্যালি, পোনা মাছ অবমুক্তকরণ, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

নাসিরনগরে জেলেদের মাঝে নগদ অর্থ বিতরণ

বাংলাদেশে সবার অধিকার সমান, ধর্ম-বর্ণের কোনো ভেদাভেদ থাকবেনা: সেনাপ্রধান

চট্টগ্রাম মহানগরীতে বাসাবাড়ী ও সিএনজি স্টেশনে গ্যাস দ্রুত স্বাভাবিকের আশ্বাস

পঞ্চগড়ে নারীসহ দুইজনের ঝু-ল-ন্ত মরদেহ উদ্ধার

ঝিনাইদহে জালিয়াতির মাধ্যমে হুন্ডি কাজলের জমি বিক্রি, তদন্তে নেমেছে নিবন্ধন অধিদপ্তর

নাসিরনগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

আরিচায় পুলিশের কাছ থেকে মুক্তিপণ আদায়কারী ছিনতাইকারী চক্রের ২ সদস্য আটক

কমলা চাষে দেশব্যাপী সাড়া জাগিয়েছেন মহেশপুরের রফিকুল ইসলাম

তেঁতুলিয়ায় মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু