crimepatrol24
১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় রাত ৯:৩৬ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি বৃক্ষরোপন করা হবে : প্রতিমন্ত্রী ফরহাদ

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মার্চ ১৪, ২০২৬ ১০:৩৩ অপরাহ্ণ

 

মােঃ জাহিদ হোসেন, দিনাজপুর প্রতিনিধি।।
পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, আগামী ৫ বছরে সারা দেশে ২৫ কোটি বৃক্ষরোপন করা হবে।

শনিবার (১৪ মার্চ ২০২৬) দুপুরে দিনাজপুর শিশু একাডেমী মিলনায়তনে জেলা বিএনপি আয়োজিত জরুরি সভায় প্রধান অতিথির বক্তব্য প্রতিমন্ত্রী এ কথা বলেন। প্রধানমন্ত্রী তারেক রহমান এর দিনাজপুরে আগমন উপলক্ষে জেলা বিএনপি এই জরুরি সাভার আয়োজন করে।

প্রতিমন্ত্রী বলেন, ‘বিএনপি নির্বাচনি ইশতিহারে ঘোষণা করেছিল সরকার গঠন করলে ফ্যামিলি কার্ড প্রদান, ১০ হাজার টাকা কৃষিঋণ সুদসহ মওকুফ, কৃষি কার্ড প্রদান, ইমাম মুয়াজ্জিনের ভাতা প্রদানসহ জনগণের কল্যাণে কাজ করবে। তারই অংশ হিসেবে আমরা আস্তে আস্তে এসব বাস্তবায়ন করতে শুরু করছি।’

প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান দিনাজপুর খাল কাটা কর্মসূচির শুরু করবেন। আগামী ১৬ মার্চ দিনাজপুরের কাহারোলের সাহাপাড়ায় খাল কাটা কর্মসূচি আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। আগামী ৫ বছরে দেশে ২০ হাজার কিলোমিটার খাল খনন করা হবে। এরপর খালের দুইপাশে বৃক্ষরোপন করা হবে। ৫ বছরে সারা দেশে ২৫ কোটি বৃক্ষরোপন করা হবে।’

ফরহাদ হোসেন আজাদ দিনাজপুরে প্রধানমন্ত্রীর এই সফরকে সুন্দর ও সুষ্ঠুভাবে সফল করতে দলের সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।

জেলা বিএনপির সভাপতি অ্যাড. মোফাজ্জল হোসেন দুলালের সভাপতিত্বে ও সাধারণ সম্পদ সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি’র সঞ্চালনায় জরুরি সভায় বক্তব্য রাখেন দিনাজপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম, দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনজুরুল ইসলাম মঞ্জু, দিনাজপুর-২ আসনের সংসদ সদস্য সাদিক রিয়াজ চৌধুরী পিনাক উপস্থিত ছিলেন।

সভায় দিনাজপুর জেলা বিএনপির উপদেষ্টামন্ডলীর সদস্য, সম্পাদকমন্ডলীর সদস্য, নির্বাহী কমিটির সদস্যবৃন্দ, জেলার ১৩টি উপজেলার ২২টি ইউনিটের বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, মহিলাদল, কৃষকদল, শ্রমিকদল, তাঁতীদল, ওলামাদল, জাসাসসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আগামী ১৬ মার্চ প্রধানমন্ত্রী তারেক রহমান দিনাজপুরে আসবেন ও জেলার কাহারোল উপজেলার সাহাপাড়া এলাকায় খাল খনন কর্মসূচীর অনুষ্ঠানিক উদ্বোধন করবেন। সেখান থেকে তিনি দিনাজপুর শহরের ফরিদপুর কবরস্থানে তার নানা-নানী এবং খালার কবর যিয়ারত করবেন ও রুহের মাগফিরাত কামনা করে দোয়া করবেন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

কেএমপি’র মাদক বিরোধী অভিযানে মাদকসহ ৩ ব্যবসায়ী গ্রেফতার

হোমনা-মেঘনায় করোনা থেকে মানুষকে বাঁচাতে এএসপি মো. ফজলুল করিমের প্রচেষ্টা অব্যাহত

দাউদকান্দি- চান্দিনা সার্কেল এএসপির নেতৃত্বে ৬ হাজার পিস ই’য়াবাসহ গ্রে’ফতার ৪ 

দাউদকান্দি- চান্দিনা সার্কেল এএসপির নেতৃত্বে ৬ হাজার পিস ই’য়াবাসহ গ্রে’ফতার ৪ 

রংপুর প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক রশীদ বাবু নেই

রংপুর প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক রশীদ বাবু নেই

সৈয়দপুরে গৃহবধূকে ‘পিটিয়ে হত্যা’, স্বামী ও শাশুড়ি আটক

ডোমারে বয়স্ক ও প্রতিবন্ধী কার্যক্রমের উম্মুক্তভাবে ভাতাভোগী বাছাই অনুষ্ঠিত

র‌্যাব-৬, সিপিসি-২’র সফল অভিযানে মহেশপুরে ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

হোমনায় দুলাল চেয়ারম্যানের মৃত্যুবার্ষিকী পালিত

দাউদকান্দির ইলিয়টগঞ্জ (উঃ) ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক কমিটি গঠিত

বেসরকারি কলেজে অনার্স-মাস্টার্স বন্ধ করে দেওয়া হবে : ডা. দীপু মনি

বেসরকারি কলেজে অনার্স-মাস্টার্স বন্ধ করে দেওয়া হবে : ডা. দীপু মনি