crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

পুঠিয়ায় মন্দিরের জমি গিলে খাওয়ার চেষ্টা, প্রশাসনের অভিযান

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মার্চ ৩, ২০২৬ ৭:০৮ অপরাহ্ণ

 

পুঠিয়া(রাজশাহী)প্রতিনিধি।।
রাজশাহীর পুঠিয়া উপজেলায় মন্দিরের জমি দখল করে অবৈধভাবে স্থায়ী স্থাপনা নির্মাণের চেষ্টা চালানোর ঘটনায় কঠোর অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (৩ মার্চ) সকালে পুঠিয়া–তাহেরপুর সড়কের মোড়ে অবস্থিত মন্দিরের জমিতে অবৈধ দ*খল ও নির্মাণের তথ্যের ভিত্তিতে তাৎক্ষণিক অভিযান চালানো হয়। অভিযানে দেখা যায়, মন্দিরের জন্য বরাদ্দকৃত জমিতে কোনো প্রকার অনুমোদন ছাড়াই নিয়মবহির্ভূতভাবে স্থায়ী স্থাপনা নির্মাণের কাজ চলছিল।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিবু দাস-এর নেতৃত্বে পরিচালিত অভিযানে তাৎক্ষণিকভাবে নির্মাণকাজ বন্ধ করে দেওয়া হয়। একই সঙ্গে সরকারি ও ধর্মীয় প্রতিষ্ঠানের জমি অবৈধভাবে দখলের দায়ে সংশ্লিষ্ট ব্যক্তিকে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

এছাড়া অভিযুক্ত ব্যক্তিকে আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে নিজ দায়িত্বে সকল অবৈধ স্থাপনা অপসারণের কঠোর নির্দেশ দেওয়া হয়। নির্ধারিত সময়ের মধ্যে স্থাপনা অপসারণে ব্যর্থ হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও সতর্ক করে দেওয়া হয়।

এদিকে একই দিন দুপুর ১২টার দিকে পুঠিয়া পৌরসভা এলাকার তাহেরপুর রোড সংলগ্ন বিভিন্ন স্থানে ভেজালবিরোধী বাজার মনিটরিং অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন।

অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) শিবু দাস বলেন, ‘সরকারি খাসজমি ও ধর্মীয় প্রতিষ্ঠানের জায়গা দখলের বিরুদ্ধে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। কোনো ব্যক্তি বা গোষ্ঠী বেআইনিভাবে সরকারি কিংবা দেবোত্তর সম্পত্তি দখল করার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

উপজেলা প্রশাসন সূত্র জানায়, পুঠিয়ায় সরকারি খাসজমি ও ধর্মীয় প্রতিষ্ঠানের জমি দখলমুক্ত রাখতে এ ধরনের অভিযান নিয়মিত ও আরও কঠোরভাবে পরিচালনা করা হবে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে বিচারক ও প্রসিকিউটরদের হ*ত্যার হুমকির অভিযোগে গ্রেফতার-১

নীলফামারীতে শিক্ষক-শিক্ষার্থী ও খেলার মাঠ বিহীন নানা অ’নিয়মে জর্জরিত বিদ্যালয়টি কীভাবে এমপিওভুক্ত হলো ?

নীলফামারীতে শিক্ষক-শিক্ষার্থী ও খেলার মাঠ বিহীন নানা অ’নিয়মে জর্জরিত বিদ্যালয়টি কীভাবে এমপিওভুক্ত হলো ?

ঝিনাইদহের ডাকবাংলা ত্রিমোহনী থেকে সাধুহাটি বালিকা বিদ্যালয়ের রাস্তাটি এখন পানির নিচে

পঞ্চগড়ে সাংবাদিক প্রহৃত, বিচার দাবিতে মানববন্ধন

পঞ্চগড়ে সাংবাদিক প্রহৃত, বিচার দাবিতে মানববন্ধন

কেএমপি’র অভিযানে মা’দকসহ ২ ব্যবসায়ী গ্রে’ফতার

কেএমপি’র অভিযানে মা’দকসহ ২ ব্যবসায়ী গ্রে’ফতার

খুটাখালী বনাঞ্চলে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪টি ড্রেজার মেশিন জব্দ

কেএমপি’র লবণচরা থানা পুলিশের অভিযানে ১২ লক্ষাধিক টাকার স্বর্ণের বারসহ আটক-১

ডোমারে কিশোর হ’ত্যার ৩ সপ্তাহেও গ্রে’ফতার হয়নি হ’ত্যাকারী

ডোমারে কিশোর হ’ত্যার ৩ সপ্তাহেও গ্রে’ফতার হয়নি হ’ত্যাকারী

হোমনায় নানা আয়োজনে বর্ষবরণ পালন

হোমনায় করোনা প্রতিরোধে এএসপি মো. ফজলুল করিমের প্রচেষ্টা অব্যাহত