crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

হাদির ওপর হা*মলাকারীদের দ্রুত আইনের আওতায় আনার নির্দেশ দিলেন প্রধান উপদেষ্টা

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ডিসেম্বর ১২, ২০২৫ ৮:২৫ অপরাহ্ণ

 

ক্রাইম পেট্রোল ডিজিটাল ডেস্ক।।
রাজধানীর বিজয়নগর এলাকায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদি দু*র্বৃত্তদের গু*লিতে গুরুতর আহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।

শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেলে প্রধান উপদেষ্টার ফেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে এ নির্দেশনা দেয়া হয়।

নির্বাচনী পরিবেশে এমন সহিংস হা*মলা একেবারেই অগ্রহণযোগ্য উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, ‘দেশের শান্তিপূর্ণ রাজনৈতিক অঙ্গনের জন্য এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা।’

আহত ওসমান হাদির সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। এছাড়া চিকিৎসা কার্যক্রম নিবিড়ভাবে তদারকি করার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়কে প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়েছেন।

একই সঙ্গে প্রধান উপদেষ্টা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দ্রুত ও ব্যাপক তদন্ত চালিয়ে হামলায় জড়িত সবাইকে শনাক্ত করে আইনের আওতায় আনার কঠোর নির্দেশ দিয়েছেন। তিনি ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ, প্রত্যক্ষদর্শীর তথ্য গ্রহণ, সিসিটিভি ফুটেজ পর্যালোচনা এবং হামলার পেছনে কোনো সংগঠিত পরিকল্পনা থাকলে তা উন্মোচনের জন্য তাৎক্ষণিক পদক্ষেপ নিতে বলেছেন।

প্রধান উপদেষ্টা বলেন, ‘নির্বাচনকে বাধাগ্রস্ত করার উদ্দেশে কোনো ধরনের সহিংসতা বরদাশত করা হবে না। জনগণের নিরাপত্তা এবং প্রার্থীদের অবাধ চলাচল নিশ্চিত করা আমাদের দায়িত্ব। দোষীরা যে-ই হোক, আইনের আওতায় আনা হবে।’

তিনি দেশের সকল রাজনৈতিক পক্ষ, কর্মী-সমর্থক এবং নাগরিকদের প্রতি শান্তি ও সংযম বজায় রাখার আহ্বান জানান, যাতে আসন্ন নির্বাচন শান্তিপূর্ণ, অংশগ্রহণমূলক ও নিরাপদ পরিবেশে অনুষ্ঠিত হতে পারে।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

রংপুরে সদ্যপুস্করিনী ইউনিয়নে ফেসবুক গ্রুপ ঐক্য পরিষদ এর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

তীব্র শীতে গরীব-দুঃখী শীতার্ত মানুষের পাশে দাঁড়ালেন নাগরপুরের ইউএনও সৈয়দ ফয়েজুল ইসলাম

কুড়িগ্রামে সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

গাইবান্ধায় ডিবির অভিযানে ইয়াবা ব্যবসায়ি গ্রেফতার

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিনাজপুরে শিক্ষার্থীদের প্রায় ৪ ঘন্টা সড়ক অবরোধ, যাত্রীদের দুর্ভোগ

Tennis Match: Go Federer

দিঘলিয়ায় ভ্যানচালক সাকিব হ’ত্যার আসামীদের ফাঁ’সির দাবিতে মানববন্ধন

মাতামূহুরী নদী ভাঙনে আতঙ্কিত ৪০০পরিবার, প্রতীক্ষায় দিন গুনছে নদী ভাঙন রোধে কখন শুরু হবে কাজ

ঢাকায় আটক জামালপুর-১ আসনের সাবেক এমপি নূর মোহাম্মদ

হোমনা উপজেলা প্রেস ক্লাবের সাংবাদিকদের সঙ্গে উপজেলা প্রশাসনের মতবিনিময়