crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

নির্বাচনের তফশিল ও ভোটের তারিখ নিয়ে জনগণ ও গণমাধ্যমকে সতর্ক করল ইসি

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ডিসেম্বর ৫, ২০২৫ ৮:২৪ অপরাহ্ণ

 

ক্রাইম পেট্রোল ডিজিটাল ডেস্ক।।
নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, ‘আগামী জাতীয় সংসদ নির্বাচনের তফশিল ও ভোটের তারিখ নিয়ে বিভ্রান্তি না ছড়াতে জনগণ ও গণমাধ্যমকে সতর্ক থাকতে হবে।’

শুক্রবার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় গণমাধ্যমকে দেওয়া বক্তব্যে তিনি বলেন, ‘এখন পর্যন্ত তফশিল ঘোষণা নিয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। কেউ যদি তারিখ জানিয়ে দিচ্ছে, তা নিজের অনুমান বা দায়বদ্ধতায় বলা হচ্ছে।’

তিনি বলেন, ‘দেশের বর্তমান পরিস্থিতিতে গণমাধ্যমের কাছে দায়িত্বশীল আচরণের আশা করা হচ্ছে।’

এদিকে, বিভিন্ন সংবাদে ১১ ডিসেম্বর তফশিল ঘোষণা হতে পারে এমন খবর প্রকাশিত হয়েছে। কেউ কেউ আবার ভোট অনুষ্ঠিত হওয়ার সম্ভাব্য সময় ফেব্রুয়ারি উল্লেখ করছেন।

আগামী সংসদ নির্বাচনের তফশিল নিয়ে ইসি আগামী রোববার একটি আনুষ্ঠানিক বৈঠক করবে। এছাড়া তফশিল ঘোষণার বিষয়ে আলোচনা করার জন্য ইসি রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাতের আবেদন করেছে।

সূত্র জানায়, রাষ্ট্রপতি ইসির চিঠির জবাবে ১০ ডিসেম্বর দুপুর ১২টায় সাক্ষাতের দিন ঠিক করেছেন।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

কবি মুজাহিদ বিল্লাহ সভাপতি ও তারিক মেহের সাধারণ সম্পাদক

এমপিওভুক্ত শিক্ষাব্যবস্থা জাতীয়করণের দাবিতে প্রেসক্লাবের সামনে শিক্ষকদের অবস্থান

হোমনা কফিল উদ্দিন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় এসএসসির বৃত্তিতে উপজেলায় সেরা

জগন্নাথপুর-সিলেট সড়কে ২৫ কোটি টাকা ব্যয়ে কাজ শুরু

রংপুর জেলা আওয়ামী লীগের শীতবস্ত্র বিতরণ

৫% বাড়ি ভাড়ার প্রজ্ঞাপন প্রত্যাখ্যান, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা শিক্ষকদের

আগামী জুন মাসেই চালু হবে চিলাহাটী হলদীবাড়ী রেল পথ : এমপি সুজন

জাতির উদ্দেশে ভাষণে যে সতর্কবার্তা দিলেন প্রধান উপদেষ্টা

নীলফামারীর ডিমলায় মামলাবাজ আ. লীগ নেতা গ্রেপ্তার

নাঙ্গলকোটে আশ্রয়ণ-২ প্রকল্পে নির্মিত গৃহ ও গৃহ নির্মানের জন্য প্রস্তুত জমি পরিদর্শনে কুমিল্লার ডিসি

নাঙ্গলকোটে আশ্রয়ণ-২ প্রকল্পে নির্মিত গৃহ ও গৃহ নির্মানের জন্য প্রস্তুত জমি পরিদর্শনে কুমিল্লার ডিসি