crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

সরকারি চাকরিজীবীদের ঈদ বোনাস দ্বিগুণ করার প্রস্তাব দিল বিএফএ

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
অক্টোবর ২৯, ২০২৫ ৮:৫৩ অপরাহ্ণ

ক্রাইম পেট্রোল ডিজিটাল ডেস্ক।।
নবম পে স্কেলে সরকারি চাকরিজীবীদের ঈদ বোনাস দ্বিগুণ করার প্রস্তাব দিয়েছে বাংলাদেশ ফরেস্টার্স অ্যাসোসিয়েশন (বিএফএ)।

বুধবার জাতীয় পে কমিশনের সঙ্গে এক মতবিনিময় সভায় এ প্রস্তাবনা দেয় সংগঠনটি।

এছাড়া সরকারি চাকরিজীবীদের সর্বনিম্ন বেতন ৩৫ হাজার এবং সর্বোচ্চ বেতন ১ লাখ ৪০ হাজার টাকা করার প্রস্তাব করেছে বিএফএ। বাড়িভাড়া মূল বেতনের ৬০ শতাংশ করারও দাবি জানানো হয়েছে। এটি সব গ্রেডের চাকরিজীবীদের জন্য সব ক্ষেত্রে করারও প্রস্তাব দেওয়া হয়েছে।

লিখিত প্রস্তাবে বিএফএ বলেছে, অর্থ মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী বন অধিদপ্তরে নিয়োজিত ডিপ্লোমা-ইন-ফরেস্ট্রি শিক্ষাগত যোগ্যতাসম্পন্ন সব ফরেস্টারদের বেতন গ্রেড অন্যান্য ডিপ্লোমাধারীদের মতো ১০ম গ্রেড ও দ্বিতীয় শ্রেণির পদমর্যাদা এবং হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের নির্দেশনা (রিট নং ৭০০১/২০১৭ ও সিভিল পিটিশন নং ২৭৩৬/২০২১) অনুযায়ী ফরেস্টারদের প্রাপ্য বেতন ও পদমর্যাদা দ্রুত বাস্তবায়ন করতে হবে।

প্রস্তাবনায় বলা হয়, শিক্ষা ভাতার ক্ষেত্রে একজন সন্তানের জন্য ২ হাজার টাকা এবং দুইজন সন্তানের জন্য ৪ হাজার টাকা করা, চিকিৎসা ভাতা প্রতি মাসে ৫ হাজার টাকা করা, টিফিন ভাতা প্রতি মাসে ৩ হাজার টাকা, বৈশাখী ভাতা মূল বেতনের সমান দেওয়ার কথা বলা হয়েছে। এছাড়া বার্ষিক ইনক্রিমেন্ট ১০ শতাংশ করা এবং পেনশন ১০০ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে।

প্রস্তাবনায় বন অধিদপ্তরের মাঠপর্যায়ে নিয়োজিত সব কর্মচারীদের ঝুঁকি ভাতা মূল বেতনের ৫০ শতাংশ করার দাবি করা হয়েছে। সরকারি দায়িত্ব পালনকালীন আহত বা নিহত হলে তাৎক্ষণিক চিকিৎসা ও ক্ষতিপূরণের ব্যবস্থা করারও দাবি জানায় বিএফএ।

দীর্ঘ বিরতি না দিয়ে প্রতি ৫ বছর পর পর পে কমিশন গঠন করে মূল্যস্ফীতি ও ব্যয়ের ওপর নির্ভর করে সরকারি চাকরিজীবীদের বেতন ভাতা আপডেট করার দাবি জানিয়েছে সংগঠনটি।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

চসিক নির্বাচন নিয়ে যে আশঙ্কা ছিল তাই সত্যি হয়েছে : মাহবুব তালুকদার

পাবনায় নিখোঁজের ২৫ দিন পর উদ্ধার হল স্কুলছাত্রী স্বর্ণা

দেশপ্রেমের মহান ব্রতে দায়িত্ব পালন করুন : ক্যাডেট এসআইদের উদ্দেশে আইজিপি

শিক্ষক ছাড়াই ইংরেজি শিখুন

রংপুর মেডিক্যালে ভর্তি হওয়া সেই পাঁচজন করোনামুক্ত

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর শুভেচ্ছা উপহার পেলো খুদে শিক্ষার্থীরা

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর শুভেচ্ছা উপহার পেলো খুদে শিক্ষার্থীরা

পুলিশে করোনায় আক্রান্ত হলেন ২ হাজার ১৪১ জন

রংপুরে পীরগঞ্জ মেরিন একাডেমি’র উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

কোটচাঁদপুরে কপি ক্ষেত দেখতে গিয়ে সাপের কামড়ে কৃষকের মৃত্যু

সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন  কমিশন গঠন