crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

সাবেক কৃষিমন্ত্রীর পিএস আটক

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মে ১, ২০২৫ ৯:৪৮ অপরাহ্ণ

 

ক্রাইম পেট্রোল ডেস্ক।।
টাঙ্গাইলের মধুপুরের শ্বশুরবাড়ি থেকে সাবেক কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. আব্দুর রাজ্জাকের ব্যক্তিগত সহকারী (পিএস) আল আমিন খান আটক হয়েছেন।

বৃহস্পতিবার সকালে মধুপুর পৌর এলাকার বোয়ালী গ্রামের শ্বশুরবাড়িতে পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে।

আল আমিন খান ধনবাড়ী উপজেলার মুশুদ্দি গ্রামের মৌলভী পাড়ার মৃত আয়াত আলী খানের ছেলে। সাবেক মন্ত্রীর প্রতিবেশী তিনি। ড. রাজ্জাক মন্ত্রী থাকাকালে তার ব্যক্তিগত সহকারী নিযুক্ত হন আল আমিন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত হওয়ার পর মন্ত্রিত্ব না পেলেও আল আমিন ড. রাজ্জাকের এপিএস পদে বহাল থাকেন।

মধুপুর থানার পরিদর্শক (তদন্ত) রাসেল আহমেদ আল আমিন আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, ‘বৈষম্য বিরোধী আন্দোলনে বাধা ও হ*ত্যাচেষ্টার মামলায় আল আমিনকে আটক করা হয়েছে।’

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

জাতিসংঘের ৭৬তম অধিবেশনের উদ্বোধনী দিনের আলোচনায় যোগ দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

জামালপুরে বাড়ির মালিকের সন্ত্রাসী তান্ডবে পালিয়ে বেড়াচ্ছে ক্লিনিক ব্যবসায়ী

ঝিনাইদহের হরিশংকরপুর ইউনিয়নের কোদালিয়া আলিয়া মাদ্রাসা মাঠে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

কিশোরগঞ্জের হাওরে বজ্রপাতে কৃষক-কৃষাণীসহ নিহত ৩

ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় চালক ও সহকারী নি*হত

ডোমারে অসহায় পরিবার ভিটে ছাড়া, বাড়িঘর ভাং’চুর

২০০৯ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত চাকরিতে নানাভাবে বঞ্চিতদের প্রতিকার দিতে কমিটি গঠন

জগন্নাথপুরে রাস্তার কাজে অনিয়ম, বালুর বদলে মাটি দিয়ে চলছে কাজ

হোমনায় স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসারের তদারকিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাশাপাশি কমিউনিটি ক্লিনিকগুলোতেও স্বাস্থ্যসেবা সচল

একটানা ৪ দিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা