crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

পঞ্চগড়ে অপরাধ নির্মূলে পুলিশ সুপারের মতবিনিময়

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ফেব্রুয়ারি ১০, ২০২৫ ৯:০৬ অপরাহ্ণ

 

পঞ্চগড় প্রতিনিধি।।

‘মাদককে না বলি, সুস্থ সুন্দর সমাজ গড়ি’ এরই লক্ষ্যে মাদক ও অন্যান্য অপরাধ নিবারণকল্পে স্থানীয় জনসাধারণের করণীয় বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৯ ফেব্রুয়ারি) বিকেলে পঞ্চগড় সদর উপজেলার টুনিরহাট দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় মাঠে এই সভার আয়োজন করে সদর থানা পুলিশ।

কামাত কাজলদিঘী ইউপি চেয়ারম্যান তোফায়েল প্রধানের সভাপতিত্বে এই মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি। সভাটি সঞ্চালনা করেন পঞ্চগড় সদর উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের কোষাধ্যক্ষ মনিরুল ইসলাম মোল্লা।এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা জামায়াতের আমীর অধ্যাপক ইকবাল হোসাইন, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস. এম মাসুদ পারভেজ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ফজলে রাব্বী, জেলা গণঅধিকার পরিষদের সভাপতি মাহফুজার রহমান, ইসলামী যুব আন্দোলনের জেলা সভাপতি নুরুল্লাহ প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি বলেন, ‘জাতির ক্রান্তিললগ্নে ছাত্রজনতা যখন এগিয়ে এসেছে, তখন জাতির পরিবর্তন হয়েছে। একইভাবে অপরাধ দমনে ছাত্রজনতাসহ সকল শ্রেণি পেশার মানুষ জাগ্রত হলে সমাজেরও পরিবর্তন আসবে। শুধু পুলিশের ওপর ভরসা করলে হবেনা, জনপ্রতিনিধি এবং সুশীল সমাজের দায়িত্ব আছে। প্রত্যেক মানুষের নিজস্ব দায়িত্ব আছে। সবাই যখন আপন আপন দায়িত্ব থেকে এগিয়ে আসবেন, তখনই সমাজ থেকে সকল ব্যাধি দূর হবে।’

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

হোমনায় আইন সহায়তা তথ্য রিপোর্টার মানবাধিকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

ঝিনাইদহ সীমান্তে থামছেনা অবৈধ পারাপার,নারীসহ আটক ৬

রফতানি পণ্যের বাজার সম্প্রসারণে প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ

ঝিনাইদহ নগরবাথানে পার্কিং ট্রাকে লোকাল বাসের ধাক্কায় নিহত ১, আহত ১

রংপুরে করোনা প্রতিরোধে বিনামূল্যে আরএমপি‘র ১০লক্ষ মাস্ক ও লিফলেট বিতরণ

এলজিইডি দেশের রোল মডেল হতে পারে- স্থানীয় সরকার মন্ত্রী

এলজিইডি দেশের রোল মডেল হতে পারে- স্থানীয় সরকার মন্ত্রী

ডিমলায় এসডিজি বাস্তবায়ন ও প্রত্যাশা বিষয়ক সংবাদ সম্মেলন

কেএমপি’র গোয়েন্দা পুলিশের অভিযানে মাদকসহ ২ ব্যবসায়ী গ্রেফতার

কিশোরগঞ্জে কাঠমিস্ত্রী ফখরুল হ*ত্যাকাণ্ড: ১৯ দিন পর মৃত্যু, বিচার দাবিতে পরিবার

ঝিনাইদহে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেডের ১৮৫তম শাখার উদ্বোধন