crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

দিনাজপুর জেলা চাউল-কল মালিক গ্রুপের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ডিসেম্বর ৩০, ২০২৪ ৮:৩৫ অপরাহ্ণ

 

মােঃ জাহিদ হোসেন, , দিনাজপুর প্রতিনিধি।। দিনাজপুর জেলা চাউল কল মালিক গ্রুপের ২৩তম বার্ষিক সাধারণ সভা ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩০ ডিসেম্বর ২০২৪) দুপুর ১২টায় দিনাজপুর শহরের পুলহাটে চাউল কল মালিক গ্রুপের নির্মাণাধীন অফিস ভবনে এই সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

সাধারণ সভায় সভাপতিত্ব করেন ও সভাপতির বক্তব্য উপস্থাপন করেন দিনাজপুর জেলা চাউল কল মালিক গ্রুপের নির্বাহী কমিটির সিনিয়র সদস্য ও আস্করপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আবু বকর সিদ্দিক।
মালিক গ্রুপের সাংগঠনিক সম্পাদক গোলাম মাজেদুর রহমান ডাবলু’র সঞ্চালনায় সাধারণ সম্পাদকের প্রতিবেদন উপস্থাপন করেন চাউল কল মালিক গ্রুপের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোসাদ্দেক হোসেন চৌধুরী পাপ্পু।

সাধারণ সভায় আমন্ত্রিত অতিথি উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা বিএনপির সহ-সভাপতি মোঃ কারেকুজ্জামান বাবু, আলহাজ্ব মাহবুব আহমেদ, দিনাজপুর চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি রেজা হুমায়ুন ফারুক চৌধুরী শামীম ও জেলা চাউল কল মালিক গ্রুপের সাবেক সভাপতি সোজা-উর-রব চৌধুরী।

সাধারণ সভায় জেলা চাউল কল মালিক গ্রুপের সহ-সভাপতি ফরহাদ মতিন চৌধুরী, প্রতাপ কুমার সাহা পানু, যুগ্ম সম্পাদক আজিজুল ইকবাল চৌধুরী, দপ্তর সম্পাদক মোঃ সাদেকুল ইসলাম, প্রচার সম্পাদক মােঃ সানোয়ার হোসেন, ধর্ম ও সমাজ কল্যাণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, নির্বাহী সদস্য মোঃ আব্দুল হান্নান, রজত বসাক, মোঃ জাকারিয়া ও হাবিবুর রহমানসহ দিনাজপুরের ১৩টি উপজেলার বিভিন্ন চাউল কল মালিকগণ উপস্থিত ছিলেন।
এছাড়া দিনাজপুর জেলা ধান চাউল ব্যবসায়িক গ্রুপের নবনির্বাচিত সভাপতি আলহাজ্ব মোঃ মোকাদ্দেসুর রহমান তুহিনসহ অন্যান্য ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে জেলা চাউল কল মালিক গ্রুপের মৃত সদস্য ও বৈষম্যরিবোধী ছাত্র আন্দোলনে শাহাদতবরনকারিদের রুহের মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় মুনাজাত করা হয়। মুনাজাত পরিচালনা করেন দিনাজপুরের বিশিষ্ট আলেম পুলহাট কালুপীর মাদ্রাসার মুহতামিম মাওলানা মোঃ আবুল কাশেম সরকার।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

ঝিনাইদহে মাজেদুল হত্যা মামলার পলাতক আসামীর যাবজ্জীবন কারদণ্ড

শৈলকুপায় একের পর এক বিষধর সাপের দংশনে মৃত্যু বেড়েই চলেছে, ২০ দিনে ৬জনের মৃত্যু!

যশোরে দেড় কোটি টাকার স্বর্ণের বারসহ আটক ২

খুটাখালীতে দাওয়াতে নিয়ে কিশোরীকে ধর্ষণ,২জনের বিরুদ্ধে মামলা

ডিএমপি’র ৬ এডিসি ও এসির বদলি

পঞ্চগড়ে আরও ৪ জন করোনায় আক্রান্ত, মোট আক্রান্ত ২৪

ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে পঞ্চগড়ে মুখে কালো কাপড় বেঁধে ছাত্রদলের প্রতিবাদ

প্রবীণ দলিল লেখকের মৃ’ত্যুতে পুঠিয়া দলিল লেখক সমিতির এক ঘণ্টা কর্মবিরতি

ডোমারে জ্বীনের বাদশা সাইফুলের সহযোগী মাহফুজ গ্রেফতার

স্বাস্থ্য সেবা এখন মানুষের দোড় গোঁড়ায় : নৌ পরিবহন প্রতিমন্ত্রী