crimepatrol24
, এখন সময় মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

হালুয়াঘাটে পুলিশের অভিযানে ৯ জুয়াড়িসহ ওয়ারেন্ট ভুক্ত আসামী গ্রেফতার

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
মে ২০, ২০২৩ ৯:৩৯ অপরাহ্ণ

 

দিলীপ কুমার দাস, ময়মনসিংহ:

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ছাতুগাঁও এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৯ জুয়াড়িসহ একজন ওয়ারেন্টভূক্ত আসামীকে আটক করেছে হালুয়াঘাট থানা পুলিশ।

শনিবার (২০ মে) দুপুরে আটকদের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে পাঠিয়েছে পুলিশ। এর আগে শুক্রবার (১৯ মে) দিনগত গভীর রাতে অভিযান চালিয়ে তাদের হাতেনাতে আটক করা হয়।

আটক জুয়াড়িরা হলেন, উপজেলার জুগলী ইউনিয়নের আমজাদ হোসেন (৪৫), মেহেদী হাসান (৪০), খলিলুর রহমান (৫৫), মাজহারুল ইসলাম (৩০), আকিকুল ইসলাম (৫০), হুমায়ূম কবির (৩৮), মো. দুলাল (৪০) সারোয়ার ইসলাম সারু (৩৫) ও মজিবর রহমান (৪৮)। এছাড়াও ওয়ারেন্ট পরোয়ানাভুক্ত একজন আসামীকে আদালতে প্রেরণ করা হয়েছে।

জানা গেছে , মাদক ও জুয়া নির্মূলে চলমান অভিযানের অংশ হিসেবে হালুয়াঘাট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সুমন চন্দ্র রায়-এর নির্দেশক্রমে এস আই সাইদুজ্জামানের নেতৃত্বে একটি টিম অভিযান পরিচালনা করে। পরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার জুগলী ইউনিয়নের ছাতুগাঁও এলাকায় অভিযান চালিয়ে সংঙ্ঘবদ্ধ ৯ জুয়াড়িকে হাতেনাতে আটক করে পুলিশ।

জুয়াড়ি আটকের বিষয়টি নিশ্চিত করে হালুয়াঘাট থানার ওসি সুমন চন্দ্র রায় জানান, ‘আইন অনুযায়ী নিয়মিত মামলা দায়ের করে তাদের আদালতে পাঠানো হয়েছে। ই’ভটিজিং, স’ন্ত্রাসী কর্মকান্ড, মা’দক ও জুয়াড়িদের বিরুদ্ধে থানা পুলিশের নিয়মিত অভিযান চলমান রয়েছে।’

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

হোমনায় ‘উগ্র হিন্দুত্ববাদী স*ন্ত্রাসী সংগঠন ইসকন’ নিষিদ্ধের দাবি

কেএমপি’র গোয়ন্দা পুলিশের অভিযানে সোর্স হত্যা এবং পুলিশ আক্রান্ত মামলার অন্যতম আসামী মোঃ আরিফুজ্জামান @ রাজু গ্রেফতার

তৃতীয় ধাপে ৬৪ পৌরসভার নির্বাচন ৩০ জানুয়ারি

ডিমলায় অসহায় মানুষদের মাঝে পল্লীশ্রী’র ত্রাণ বিতরণ

ঝিনাইদহে ৩’শ পরিবারের মাঝে সংসদ সদস্য’র খাদ্যসামগ্রী বিতরণ

হোমনায় মাদক সেবনের দায়ে ৫ হাজার টাকা জরিমানা

ডোমারে সাবেক ছাত্রনেতা আবুল কালামের জানাজা সম্পন্ন

নির্বাচনে দায়িত্ব পালন করতে গিয়ে ঈশ্বরগঞ্জের ইউএনও সড়ক দুর্ঘটনায় গুরুতর আ’হত

‘জাতির পিতা যা বলেছেন এবং প্রধানমন্ত্রী যা করতে বলবেন তাই আমাদের জন্য আইন’ : তথ্য প্রতিমন্ত্রী

ঠাকুরগাঁওয়ের লাহিড়ীতে ব্র্যাক ( ইউপিজি) কর্মসূচির আয়োজনে হতদরিদ্রদের মাঝে শীত বস্ত্র বিতরণ