crimepatrol24
১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, এখন সময় বিকাল ৩:২০ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ই-পেপার
  12. ইউরোপ
  13. ইংরেজি ভাষা শিক্ষা
  14. উত্তর আমেরিকা
  15. উদ্যোক্তা

মহেশপুরে মাদকাসক্ত যুবককে টাকা না দেওয়ায় মা ও নানীকে কুপিয়ে হত্যা !

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
এপ্রিল ২৬, ২০১৯ ৩:০৭ অপরাহ্ণ

ঝিনাইদহ প্রতিনিধি :
ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার নওদাগ্রামে মানসিক বিকারগ্রস্ত যুবক ইমরান (২৬)’র ধারালো অস্ত্রের আঘাতে মা ও নানী নিহত হয়েছে। নিহতরা হলো-ওই গ্রামের মৃত নুর মোহাম্মদের মেয়ে মর্জিনা খাতুন ও স্ত্রী শামসুন্নাহার (৭০)। বৃহস্পতিবার ভোররাতে যশোর সদর হাসপাতালে তাদের মৃত্যু হয়।

মহেশপুর থানার ওসি রাশেদুল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, রাতে ইমরান তার মায়ের কাছে টাকা চায়। টাকা না দিলে ক্ষিপ্ত হয়ে মা ও নানীকে কুপিয়ে গুরুতর যখম করে। সেখান থেকে তাদের উদ্ধার করে যশোর সদর হাসপাতালে নিয়ে এলে জরুরি বিভাগের চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ওসি আরও জানান, মহেশপুর সরকারি বালিকা বিদ্যালয়ের কারিগরী বিষয়ের শিক্ষক মর্জিনা বেগম তার সন্তান ইমরান ও তার মা শামসুন্নাহারকে নিয়ে বসবাস করতেন। ছেলে ইমরান ছিল মানসিক রোগী। বিভিন্ন সময় সে তার মা ও নানীকে শারীরিকভাবে নির্যাতন করতো। ২০০৪ সালে যখন তার মায়ের ডিভোর্স হয় সে বছর সে তার দাদাকে মারধর করে। পরবর্তীতে তাকে দুইদফা পাবনা মানসিক হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। রাত ২ টার দিকে চিৎকার শুনে লোকজন বাড়িতে গিয়ে দেখতে পান দুই জনই ঘরের মেঝেতে পড়ে আছেন। ইমরান ওই সময়েই পালিয়ে যায়।

এদিকে এলাকাবাসী বলছে, ইমরান মাদকাসক্ত। টাকার জন্য প্রায়ই তার মাকে মারধর করতো। রাতেও তার মায়ের কাছে নেশার জন্য টাকা চেয়েছিল। টাকা না দেওয়ায় এ ঘটনাটি ঘটিয়েছে ইমরান।

Share This News:

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত
সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

সুন্দরগঞ্জে ৭ জুয়ারী গ্রেফতার

নীলফামারীতে ৫দিন ব্যাপী সাংবাদিকদের নিরাপত্তা, ঝুঁকি চিহিৃতকরণ, নিরাপত্তা পরিকল্পনা প্রণয়ন ও দায়মুক্তি বিষয়ক প্রশিক্ষণ

সারা দেশে ডেঙ্গুজ্বরে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮৪৫

অর্থ দিয়ে অতিরিক্ত নিরাপত্তা নিতে পারবেন রাষ্ট্রদূতরা : স্বরাষ্ট্রমন্ত্রী

ঝিনাইগাতীতে মাদক ও অস্ত্র মামলার ওয়ারেণ্টভুক্ত আসামি গ্রেফতার

কোটচাঁদপুর রাস্তার কাজ শুরুর আগেই সরকারি রাস্তার ইট বিক্রি ,বিক্রিত ইট উদ্ধার!

ডোমারে কর্মচারীদের বেতন গ্রেড উন্নীতকরণের দাবিতে কর্মবিরতি

আমাদের অনেক অর্জন আছে, আবার কাঙ্ক্ষিত আকাঙ্ক্ষার কাছাকাছি যেতে পারিনি: তথ্য উপদেষ্টা

খুলনায় রনি হ’ত্যাকাণ্ডের অন্যতম প্রধান আসামী স’ন্ত্রাসী মিজান গ্রেফতার

ডোমারে লকডাউন নিশ্চিত করতে পুলিশের বিশেষ অভিযান

ডোমারে ভুট্টাক্ষেতের পাশে থেকে অজ্ঞাত পরিচয় যুবকের ম’রদেহ উদ্ধার

ডোমারে ভুট্টাক্ষেতের পাশে থেকে অজ্ঞাত পরিচয় যুবকের ম’রদেহ উদ্ধার